Dunki: বক্স অফিসে হ্যাট্রিকের পথে শাহরুখ, সেরা সিনেমা ডাঙ্কি, প্রথম রিভিউতেই বাজিমাত কিং খানের

অবশেষে শাহরুখের তিন নম্বর ছবি রিলিজ হল। এই ছবিতেও নাকি অনবদ্য শাহরুখ খান। কাজেই বক্স অফিসে এবার যে হ্যাট্রিক করতে চলেছেন খান তাতে কোনও সন্দেহ নেই। একেবারেই অন্যধারা একটি ছবি ডাঙ্কি। সুদূর নিউজিল্যান্ডে হয়েছে প্রথম শো।

প্রথম শো দেখে মুগ্ধ দর্শক মহল। হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের অন্যতম সেরা সিনেমা বলে দাবি করা হয়েছে। দেশাত্মবোধক থিম নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কোনও দর্শক ছবিটি দেখার পর সেটিকে খারাপ বলতে পারেনি।

Dunk: Shah Rukh Khan

রাজকুমার হিরানির সঙ্গে এটি শাহরুখের প্রথম ছবি। আর প্রথম ছবিতেই যে বড় সাফল্য আসবে তাতে কোনও সন্দেহ নেই। এর আগে রাজকুমার হিরানী আমির খানের সঙ্গে একাধিক ছবি করেছেন। এবং সেগুলি সাফল্য পেয়েছে। সেকারণে এই ছবিকে কেন্দ্র করে একটু বেশি আশা ছিল শাহরুখ অনুরাগীদের। এবং সেই আশা পূরণ করেছেন কিং খান।

ভোর সাড়ে ৫টা থেকে একাধিক জায়গায় ডাঙ্কির শো শুরু হয়েছিল। এবং ছবিটি দেখার পর আনন্দে আত্মহারা শাহরুখ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের এই ছবি নিয়ে রীতিমতো হই হই পড়ে গিয়েছে। এতো ভাল ছবি এর আগে কখনও হয়নি। প্রধানত এক শ্রেণির ভারতীয়দের যে বিদেশে যাওয়ার মোহ থাকে তাই নিয়েই ছবিটি তৈরি হয়েছে। যেকোনও মূল্যে তাঁরা মনে করেন বিদেশের জীবন ভাল ভারতের থেকে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে তাঁরা বুঝতে পারেন কী কঠিন জীবন। সেই বিষয় নিয়েই ছবিটি তৈরি করেছেন রাজকুমার হিরানী।

দর্শকরা ইতিমধ্যেই দাবি করেছেন শাহরুখের ডাঙ্কি বক্স অফিসে রেকর্ড গড়বে। অর্থাৎ চলতি বছরে বক্স অফিসে হ্যাট্রিক গড়তে চলেছেন শাহরুখ খান। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে এই বছর। ইতিমধ্যেই তাঁর দুটি ছবি বক্স অফিসে মেগা হিট। পাঠান এবং জওয়ান। জওয়ানকে চলতি বছরে বলিউডের সবচেয়ে সাফল্যের সিনেমা বলে দাবি করা হয়।

কাজেই শাহরুখের এই ছবিও দর্শকদের হতাশ করেনি। সেন্সর বোর্ড প্রথম দেখার পরেই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। তাতেই আন্দাজ করা হিয়েছিল ছবিটি হিট করবে বক্স অফিসে। চলতি বছরে গদর-২- পর ডাঙ্কি আরও একটি দেশাত্মবোধক ছবি। যেটিকে বিনোদনের মোড়কে দেশাত্মবোধের সেরা কন্টেন্ট বলে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+