কেমন হল সইফের 'শেফ', পিতা-পুত্রের সম্পর্ক কি আদৌ ছুঁতে পারল দর্শক মনকে
বহুদিন বাদে আবারও স্ক্রিন-এ সাইফ আলি খান।
বহুদিন বাদে আবারও স্ক্রিন-এ সাইফ আলি খান। কিছুদিন আগেই বলেছিলেন ফিল্ম শ্যুটিং এর জন্য আউট ডোর-এ থাকলে ভীষণ ভাবে মিস করেন ছেলে তৈমুরকে। আর এবার তো অনস্ক্রিন বাবার ভূমিকাতেই দেখা যাচ্ছে সইফকে। ছবির নাম 'শেফ'।

ছবির গল্প
১৫ বছর বয়সে শেফ হওয়ার জন্য ঘর ছেড়েছিলেন রোশান( সইফ আলি খান)কালরা। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে নিউ ইয়র্কে কাজ করে সাফল্য পান তিনি। তবে কাজের নেশায় রোশান ভুলে যেতে থাকেন জীবনের সবচেয়ে বড় আত্মিক সম্পর্কগুলোর মাহাত্ম। আর গল্প মোড় নেয় এখান থেকেই। বাবা হিসাবে রোশান দেশে ফিরে তাঁর ছেলের সঙ্গে দেখা করতেই বদলে যেতে থাকে রোশনের জীবনের সমস্ত সমীকরণ।

অভিনয়
এই ছবিতে সইফ আলি খান ছাড়া সেভাবে কোনো বড় নাম নেই। তবে দক্ষিণী অভিনেত্রী পদ্মপ্রিয়া নিজের স্বভাবগত ভঙ্গিতে অসামান্য অভিনয় করেছেন। এর আগে বাংলা ছবি 'অপরাজিতা তুমিও' ছবিতে অভিনয় করেছেন পদ্মপ্রিয়া। ছবিতে আলাদাভাবে নজর কেড়েছেন মিলিন্দ সোমানও।

পরিচালনা
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত এই ছবি আমেরিকান 'শেফ' ছবির রিমেক। ছবিটির বেশিরভাগ অংশই তৈরি হয়েছে দক্ষিণের পটভূমিকায়। কেরলার মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে দিল্লির বেশ কিছু দৃশ্য , জিভে জল আনা খাবারের ছবি, সব মিলিয়ে একটা অন্য আবহে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পরিচালক।

ছবির গান
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন রঘু দিক্ষীত ও আমাল মালিক। সেভাবে এই ছবির গান হিট না হলেও, বেশ কয়েকটি শ্রুতিমধুর গান ছবি উপহার দিয়েছে দর্শকদের।

সবশেষে
হলিউড ফিল্ম 'শেফ' দেখে যদি কেউ এই ছবিটি দেখতে যান বা আশাবাদী হন তাহলে ভুল করবেন। তবে ছবির প্রচেষ্টাতে পরিচালকের অনেক বেশি নম্বর পাওয়া উচিত।












Click it and Unblock the Notifications