দাম্পত্য সুখ নিয়ে এক নয়া বার্তা দিচ্ছে ইরফানের 'ব্ল্যাকমেল'

ফের একবার অন্য ধারার গল্পে নিজের অভিনয়কে নিপুণভাবে সাজিয়েছেন ইরফান। কেমন হল তাঁর ছবি, ' ব্ল্যাকমেল', কী নিয়েই বা ছবির গল্প? জেনে নেওয়া যাক।

তাঁর অসুস্থতার খবর নিয়ে শোকাহত তাঁর ফ্যানেরা। আর তার মধ্যেই মুক্তি পেল ইরফান খানের ফিল্ম 'ব্ল্যাকমেল'। ফের একবার অন্য ধারার গল্পে নিজের অভিনয়কে নিপুণভাবে সাজিয়েছেন ইরফান। কেমন হল তাঁর ছবি, ' ব্ল্যাকমেল', কী নিয়েই বা ছবির গল্প? জেনে নেওয়া যাক।

গল্প

গল্প

'ব্ল্যাকমেল' মূলত একটি অসুখী দাম্পত্যের গল্প। দাম্পত্যের মধ্যে থেকে দুজন মানুষের সুখ খোঁজার গল্প 'ব্ল্যাকমেল'। তবে এই গোটা ফিল্মের গল্পটিই এক্কেবারে টানা টান। দেব (ইরফান খান) রীনা( কীর্তি কুলহারি) র বিবাহিত জীবনে রয়েছে একাধিক সমস্যা। তাঁদের দাম্পত্য জীবনের সমস্যা মেটাতে গিয়ে দেব অবিষ্কার করেন তাঁর স্ত্রী একজন পুরুষের সঙ্গে তাঁরই বিয়ের খাটে শুয়ে আছেন। আর সেখানে থেকেই শুরু হয় গল্পের জমজমাট কাহিনি।

অভিনয়

অভিনয়

ছবিতে ইরফান খানের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই অভিনেতা নিজের গণ্ডীর মধ্যে থেকে কীভাবে নিজের ষোলো আনা উজার করে দিতে হয় জানেন। তাঁর সংলাপ বলার ভঙ্গিমা থেকে শুরু করে বিভিন্ন সময়ের মুখভঙ্গি অনবদ্য। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন কীর্তি কুলহারি ও দিব্যা দত্ত।

সঙ্গীত

সঙ্গীত

এই ফিল্মের সঙ্গীত সেভাবে জনপ্রিয়তা না পেলেও, ছবির একটি আইটেম সং -এ উর্মিলা মাতন্ডকরের নাচ বেশ কিছুটা আকর্ষণ করে দর্শকদের।

পরিচালনা

পরিচালনা

অভিনয় দেও পরিচালিত ছবি ব্ল্যাকমেল অনেকটাই মনে করিয়ে দেয় ফিল্ম 'ডেলহি বেলি'র কথা। এই ছবির স্বাদ যেমন ভিন্ন ধারার, তেমনই এই ছবির ছন্দও বেশ হালকা মেজাজে এগিয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে ছবি আবারও একটি মাইলস্টোন হতে চলেছে অভিনেতা ইরফান খানের কেরিয়ারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+