'প্রাক্তন'কে ফিরে পেলে কি পুরনো ভালোবসায় ভরিয়ে দেওয়া সম্ভব! 'বিজয়া' কোন উত্তর দিল
আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপরই সেই ফেলে আসা ঘণ্টা-মিনিট-সেকেন্ডগুলো আবার ফিরে পাওয়া.. ফিরে পাওয়ার ইচ্ছে সেই ফেলে আসা বুক ধুকপুকুনিকে, ফিরে পাওয়া আরও একবার বহু অচেনা আকাঙ্খাকে...!
আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপরই সেই ফেলে আসা ঘণ্টা-মিনিট-সেকেন্ডগুলো আবার ফিরে পাওয়া.. ফিরে পাওয়ার ইচ্ছে সেই ফেলে আসা বুক ধুকপুকুনিকে, ফিরে পাওয়া আরও একবার বহু অচেনা আকাঙ্খাকে...! 'প্রাক্তন'-এর প্রেমে এরকম পরিস্থিতিতে কখনও কি পড়েছেন! পড়লে কী হতে পারে, তারই খানিকটা উত্তর খুঁজেছে কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত 'বিজয়া'। এ গল্প শুধু দুটি মানুষের চাওয়া-পাওআর নয়, এই গল্পের বড় অংশ জুড়ে রয়েছে সেই মানুষটিও যিনি দুজনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে 'তৃতীয়' চরিত্র হয়ে থেকে যান কেবল...! আবির,জয়া , কৌশিক অভিনীত 'বিজয়া', 'বিসর্জন' কেও ছুঁয়ে যেতে পারল কী না,তা দেখে নেওয়া যাক।

চিত্রনাট্য
গণেশ মণ্ডলের (কৌশিক গঙ্গোপাধ্য়ায়)বয়স আরও একটু বেড়েছে। বিভিন্ন শারীরিক অসুস্থতা তাঁর লেগেই থাকে। আর স্ত্রী পদ্মা (জয়া আহসান)অতীতে আগুনকে ছাইয়ে চাপা রেখে দিব্যি সংসারে মগ্ন। এদিকে গণেশ মণ্ডলের হার্টের সমস্যার জেরে 'ইন্ডিয়া'তে তাঁর চিকিৎসা করানোর কথা ঠিক করা হয়েছে। এমন এক পরিস্থিতিতে পের একবার পুরনো স্মৃতি উস্কে কলকাতায় এসে পের একবার পদ্মার দেখা হয়ে যায় নাসিরের (আবির চট্টোপাধ্যায়) সঙ্গে । একদিকে চরম অসুস্থ স্বামী, অন্যদিকে পুরনো প্রেম..। কোন দিকে কোন রাস্তা ধরা উচিৎ পদ্মার? এই প্রশ্নেরই উত্তর খুঁজেছে 'বিজয়া'।

পরিচালনা
'বিসর্জন' হতেই পালিত হয় 'বিজয়া'। খানিকচা বিজয়ের উৎসবের সুর ধরেই চিত্রনাট্যকে উদযাপন করেছে 'বিজয়া'। তবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দর্শকের যা প্রত্যাশা ছিল তা অনেকাংশেই পূরণ করতে পারেনি 'বিজয়া'। সংলাপ থেকে ছবির গতি, সমস্ত দিক থেকেই হতাশ করেছে বিজয়া।

অভিনয়
আরো একবার মন কেড়ে নিলেন জয়া আহসান। পদ্মা মণ্ডলের চরিত্রে তাঁর থেকে ভালো আর কেউ হতে পারেন,, এমন ভাবনাটাই দর্শকের মনে আসতে দেননি তিনি। পাশাপাশি , আবিরও নিজের স্কিনটাইমকে যথাসাধ্য রঙ লাগিয়েছেন। তবে 'তৃতীয় চরিত্র ' হয়ে থাকা কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনেতা হিসাবে এই ছবিতে মন জয় করে নিয়েছেন।

সবশেষে
'বিসর্জন' কে মনে রেখে এই ছবি দেখতে হলে কেবল গল্পকেই মাথায় রাখা উচিত। কারণ 'বিজয়া'ক চিত্রনাট্য হয়তো কোথাও গিয়ে হতাশ করতে পারে দর্শক মনকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications