Bad Newz Review: অ্যানিম্যালের ছটা ম্লান তৃপ্তির, একাই ছবি টেনে নিয়ে গেলেন ভিকি কৌশল
অ্যানিম্যাল ছবির পর বলিউড সেনশেসনের পরিণত হয়েছিলেন তৃপ্তি দিমিরি। তাঁকে নিয়ে হইহই কাণ্ড বেঁধে গিয়েছিল গোটা দেশে। অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে সাহসী দৃশ্যে অভিনয় রীতিমতো চমকে গিয়েছিল দর্শকদের।
তারপর এক দিনের মধ্যেই কয়েক কোটি ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল। তৃপ্তি দিমিরিকে নিয়ে খবরের ছড়াছড়ি। কোথায় তিনি যাচ্ছেন। তার রূপচর্চার কৌশল থেকে শুরু করে কোথায় তিনি থাকেন। তাঁর পারিশ্রমিক কত। তাঁর পরের ছবি কি এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল বলিপাড়ায়। আলিয়া-দীপিকার থেকে রাতারাতি লাইম লাইটে চলে এসেছিলেন তৃপ্তি। অ্যানিম্যালের বিপুল সাফল্যের পরে ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজে দেখা গেল তৃপ্তিকে।

কিন্তু হতাশ করেছেন অভিনেত্রী। একা ছবিটি টেনে নিয়ে গিয়েছে ভিকি কৌশল। দর্শকরা একেবারেই আশা হত হয়েছেন তৃপ্তি দিমিরির অভিনয়ে। ১৯ জুলাই ছবিটি মুক্তি পেয়েছে। যো কৌতুহল নিয়ে দর্শকরা সিনেমা হলে দেখতে গিয়েছিলেন তৃপ্তিকে তাঁরা এক কথায় বলতে গেলে আশাহত হয়েছেন।
তবে ভিকি কৌশল দেখিয়ে দিয়েছেন তিনি একা একটি ছবি টেনে নিয়ে যেতে পারেন। ছবিটি মুক্তির আগেই ভিকির ডান্স নাম্বার জনপ্রিয়তা পেয়েছিল। ভিকি কৌশল ছাড়াও ছবিতে রয়েছেন অ্যামি ভির্ক। তিনিও ভিকির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
পাঞ্জাবি টেলরের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। অন্যদিকে তৃপ্তিকে এক উচ্চাকাঙ্খি মেয়ের ভূমিকায় দেখা গিয়েছে। পাঞ্জাবি টেলরকে বিয়ে করতেও তাঁর উচ্চাকাঙ্খা না মেটায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তার পরেই এন্ট্রি হয় ছবির দ্বিতীয় হিরো অ্যামি ভির্কের। ভির্কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তৃপ্তি তারপরেই কাহিনী নতুন মোড় নেয়। কমেডিতে ভরপুর ছবিটি দর্শকদের মন জয় করলেও তৃপ্তি দিমিরির অভিনয় হতাশ করেছে।












Click it and Unblock the Notifications