সুপার হিরোরা নাকি খলনায়করা, কে কাকে ছাপিয়ে গেলেন! 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার' কেমন হল

প্রত্যাশার পারদ এমনিতেই চড়ছিল আর থিয়েটারের মার্ভেলের সুপার হিরোদের পদর্পণেই শুরু হয়ে যায় করতালি , আর 'সিটি'-র উচ্ছাস।

ভক্তকূলের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এ সপ্তাহে মুক্তি পেয়েছে ' অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। ' প্রত্যাশার পারদ এমনিতেই চড়ছিল আর থিয়েটারের মার্ভেলের সুপার হিরোদের পদর্পণেই শুরু হয়ে যায় করতালি , আর 'সিটি'-র উচ্ছাস। রূপোলি পর্দায় মার্ভেলের গোটা দুনিয়াকে চোখ-মন-মাথা দিয়ে শুষে নেওয়ার সুযোগকে উদযাপন করেছে দর্শককূল। দেখে নেওয়া যাক, কেমন ছিল জো রুসো ও অ্যান্থনি রুসোর এই ছবি।

গল্প

গল্প

মার্ভেলের হাতে গড়া চরিত্রদের এই দুনিয়াতে লড়াইয়ের একটাই লক্ষ্য, থানোসের হাত থেকে বিশ্বকে বাঁচিয়ে নেওয়া। কার্যত খারাপের ওপর ভালোর জয়! দেখানো হয়েছে, ৬ টি ইনফিনিটি স্টোনকে ছিনিয়ে নিতে পৃথিবীর ওপর হামলা চালানোর কথা থানোসের। আর চরম শক্তির অধিরাকীর খলনায়ক থানোসকে রুখতে লড়তে হবে ক্য়াপ্টেন আমেরিকা, আয়রনম্যান , থর ও হাল্ককে। সঙ্গে থাকছেন ডক্টর স্ট্রেঞ্জ, ব্ল্যাক উইডো, স্পাইডারম্যানের মত সুপার হিরোরা।

 পরিচলনা

পরিচলনা

রুসো পরিচালকদ্বয়ের মাধ্যমে সুপার হিরোদের এই প্রদর্শনী মার্ভেল কমিসকসের চরিত্রদের বেশ অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। অনেকেই সমালোচনার সুরে বলেছিলেন এখানে সুপারহিরোদের পিকনিক হবে, কিন্তু সিনেমার গল্পে প্রত্যেকজন সুপারহিরো নিজের চরিত্রের গণ্ডিতেই ছিলেম। এতজন সুপার হিরোকে নিয়ে একটি হাইপ্রোফাইল ছবি তৈরি করা নিঃসন্দেহে কঠিন। তবে তা করে দেখিয়েছেন জো ও অ্যান্থনি।

রিভিউ

রিভিউ

কার্যত ১৮ টি সিনেমার সূত্রকে এক করে তোলা হয়েছে এই ফিল্মে। এরকম একটা চ্যালেঞ্জকে সামনে নিয়ে এগোনের জন্য প্রয়োজন ছিল পোক্ত চিত্রনাট্যের। যার কিছুটা প্রত্যাশা পুরণ করেছে ছবিটি। তবে ছবিতে এতজন সুপার হিরোকে একসঙ্গে দেখার মুগ্ধতায় অনেক মার্ভেল ভক্তই সেসব ফাঁক ফোকড় ক্ষমা করে দিতে পেরেছেন! বেনেডিক্ট কিউম্বারব্যাচ, রবার্ট ডাউনি জুনিয়ার,স্কার্লেট জনসনরা এই ছবির সম্পদ।

 সবশেষে

সবশেষে

ছবির প্রথম থেকে একটাই প্রশ্ন বার বার উঠে এসেছে। সুপার হিরোর কি মৃত্যু হতে পারে ? পৃথিবীর ওপর কি অন্য় কেউ কব্জা করতে পারে ? খারাপ কি ভালোর ওপর দাপট দেখিয়ে অআদি অনন্ত চলতে পারে ? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'। তবে প্রেক্ষাগৃহ ছাড়া এই ছবি প্রথমবার দেখলে, উপভোগ করা কঠিন হবে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+