Avengers Endgame Review:'স্পয়লার' ছাড়াই জেনে নিন মার্ভেল-দুনিয়া কোন চমক দেখাল ছবি
এক সারিতে সমস্ত সুপারহিরো। স্ক্রিনে যখন একসঙ্গে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, স্টার্করা দাঁড়িয়ে তখন কোথাও গিয়ে শিহরণ লাগতে বাদ্য মার্ভেল অনুরাগীদের।
এক সারিতে সমস্ত সুপারহিরো। স্ক্রিনে যখন একসঙ্গে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, স্টার্করা দাঁড়িয়ে তখন কোথাও গিয়ে শিহরণ লাগতে বাদ্য মার্ভেল অনুরাগীদের। এক মহাজাগতীয় পর্যায়ের বিস্ময়কে পকেটে পুড়ে নিয়ে ' অ্যাভেঞ্জার্স এন্ডগেম' দেখিয়ে দিয়েছে মার্ভেলের দুনিয়ার এক অসামান্য দিক। ই সুপাহিরোদের নিয়ে হিমবাহ সমান জনপ্রিয়তা এদিন হলে আছড়ে যে পরবেই তা জানতেন পরিচালকদ্বয় অ্যান্থনি ও জো। তাই তাঁদের স্ক্রিনের গল্পেও সেভাবই তুলে ধরে স্বপ্নময় জগতে এনেছেন 'মার্ভেলিয় চমক'।

চিত্রনাট্য
একটা ফ্রেম আর তাতে সমস্ত সুপারহিরো। যাঁরা নিজের মতো করে পৃথিবীকে বিভিন্ন সময় ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন, তাঁদের ম্যাজিক্যাল পাওয়ারে। 'এন্ডগেম' জুড়ে রয়েছে এক আবেগ। এই আবেগ কেবল দর্শকের নয়, বরং ফিল্মের চরিত্রদের মধ্যেও নানাভাবে ফুটে উঠেছে। একদিকে ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডোর পাঞ্চ অন্যদিকে হাল্ক , থরের মশকরা , সবকিছুর মাধ্যমেই 'এন্ডগেম' শুভ-অশুভর যুদ্ধে উস্কে দিয়েছে মার্ভেল প্রেমীদের নানান নস্টালজিয়া।

পরিচালনা
গল্প বলার ধরন অনেক সময়ই গল্পের গতিকে মন্থর করে দিয়েছে। কিন্তু ততক্ষণে দর্শক মন বিস্ময়ে! আর এই বিস্ময় , গল্প আর চরিত্রগুলি ঘিরে আবেগের মিশেলে পরিচালক অ্যান্থনি ও জো রুসো বাজিমাৎ করে দিয়েছেন।

সবশেষে
প্রতিশ্রুতি.. জনপ্রিয়তা আর খানিকটা আহেগের মিশেলে 'এন্ডগেম' ঘিরে যে পারদ চড়েছে, তা এই ফিল্মের প্রাপ্য। আর কেন প্রাপ্য তার ব্য়াখ্যা দিয়েছে অ্যাভঞ্জার্স-এর এই চোখ ধাঁধানো দুনিয়া!












Click it and Unblock the Notifications