শ্রাবণের বৃষ্টি ভেজা সন্ধেয় চোখ রাখুন অজয়-টাব্বুর লাভস্টোরিতে, ফ্রাইডে রিলিজ কেমন হল জেনে নিন
জমল না প্রেম। অজয়-টাব্বুর জুটি এবার মুখ থুবরে পড়ল বক্স অফিসে। বলিউডে তাব্বু আর অজয়দেবগনের জুটি বেশ জনপ্রিয়। কিন্তু শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু যে আশা নিয়ে দর্শকরা ছবিটি দেখতে গিয়েছিলেন সেটা পুরণ হয়নি।
তাব্বু এবংঅজয়ের কেমিস্ট্রি তেমন ভাবে কাজ করেনি বড়পর্দায়। যেমনটা আশা নিয়ে দর্শকরা গিয়েছিলেন সিনেমা হলে কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের। পরিচালক নিরজ পাণ্ডে ছবিটি পরিচালনা করেছেন। একেবারে সাদামাঠা ছবি। তেমন কোনও রোমান্সই খুঁজে পারনি তাঁরা।

ছবিতে অজয় দেবগণের চরিত্রের নাম কৃষ্ণা। ছবিতে তাঁকে জেলের কয়েদি হিসেবে দেখা গিয়েছে। সেখান থেকেই বারবার ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয়েছে ছবিটি। তাতে দেখানো হয়েছে ২২ বছর আগে গ্রাম থেকে মুম্বইয়ে এসে বসুধা নামে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। এই বসুধার চরিত্রে অভিনয় করেছিলেন তাব্বু।
বারবার ফ্ল্যাশ ব্যাক থেকে গল্প টেনে এনে সেটির বিস্তার ঘটানো তেমন একটা পছন্দ হয়নি দর্শকদের। পুরোনো ত্রিকোণ প্রেমের গল্প নতুন মোড়কে পেশ করতে চেয়েছেন পরিচালক যেটা পছন্দ হয়নি দর্শকদের। কোনও ভাবেই এই লাভস্টোরি জমাট বাঁধেনি দর্শকদের মনে। একেবারেই হতাশ হয়েছেন তাঁরা।
তবে ছবির গানগুলি বেশ জনপ্রিয় হয়েছে। তবে ছবির গল্প তেমন ভাবে মনের কাছে পৌঁছতে পারেনি দর্শকদের। এক কথায় অজয় দেবগণ, তাব্বুর মতো বড় অভিনেতা অভিনেত্রীরা থাকলেও দর্শকদের মন জয় করতে পারেনি ছবিটি।












Click it and Unblock the Notifications