Animal First Review: নয়া রেকর্ড অ্যানিম্যালের, প্রথম কোনও হিন্দি ছবি মার্কিন মুলুকে বক্স অফিসে ৮ কোটি পার করল

Animal First Review: রণবীরের অ্যানিম্যাল ভাঙল জওয়ান, গদর-২-র রেকর্ড। এই প্রথম কোনও হিন্দি ছবি মার্কিন মুলুকে বক্স অফিসে ৮ কোটির রেকর্ড পার করল। সন্দিপ রেড্ডির পরিচালিত ছবি এই প্রথম উত্তর আমেরিকায় বক্স অফিসে এই বিপুল সাফল্য পেয়েছে।

ভারতে বক্স অফিসে ১০০ কোটির ওপেনিং ডের টার্গেট নিয়ে শুরু হয়েছে সিনেমাটি। ইতিমধ্যেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। রণবীরের অভিনয়ের প্রশংসা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে হইহই পড়ে গিয়েছে টিনসেল টাউনে।

Animal First Review

মুক্তির আগেই রেকর্ড অ্যাডভান্স বুকিং হয়েছে রণবীর কাপুরের অ্যানিম্যালের। গতকাল স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে বলিউডের তাবর তারকারা উপস্থিত ছিলেন। সকলেই সিনেমাটি দেখে বেরিয়ে বলেছেন রণবীর রেকর্ড ব্রেকিং অভিনয় করেছে। অ্যানিম্যালে রণবীরের অভিনয় আগে কখনও দেখা যায়নি সিলভার স্ক্রিনে। এক কথায় সিলভার স্ক্রিনে আগুন ঝরিয়েছেন রণবীর কাপুর।

সন্দীপ রেড্ডি পরিচালিত সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি রয়েছেন দক্ষিনী অভিনেত্রী রশ্মিকা মন্দানা, ববি দেওয়ল, অনিল কাপুর। সকলে একে অপরকে টেক্কা দেওয়ার মতো ছবি করেছেন বলে মন্তব্য করেছেন দর্শকরা। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। হিন্দি, তামিল এবং তেলুগু। তিনটি ভাষাতেই প্রচার সেরেছেন রণবীর রশ্মিকা। কাজেই প্রচারে কোনও খামতি রাখেনি পরিচালক।

বিদেশের মাটিতে সাফল্যের পর নতুন করে আশা দেখাচ্ছে রণবীরের ছবি। প্রথম দিনেই বক্স অফিস কালেকশন ১০০ কোটি হলে শাহরুখ খানের জওয়ান এবং সানি দেওলের গদর-২-কে ছাপিয়ে যাবে সিনেমাটি। বলিউডে বছরের শেেষ নতুন রেকর্ড গড়বে রণবীরের অ্যানিম্যাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+