সত্য উদ্ঘাটনে কীসের 'খোঁজ' চালাচ্ছেন বিক্রম, পেলেন কি কিছু!
না সনিকা মৃত্যুকাণ্ডের ঘটনায় নয়, অর্ক গঙ্গোপাধ্যায়ের ছবি 'খোঁজ'-এ পুলিশের চরিত্রে অভিনয় করা বিক্রম উদ্ঘাটন করেছেন এক রহস্যের।
মডেল অভিনেত্রী সনিকা চৌহান মৃত্যুকাণ্ডের পর থেকে, অভিনেতা বিক্রমকে নিয়ে বহু খবরই উঠে আসছে শিরোনামে। সনিকা মৃত্যুর ঘটনায় বিক্রমের বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য ধারাও। আর সেই বিক্রমই এখন 'পুলিশ' হয়ে খোঁজ চালাচ্ছেন সত্য উদ্ঘাটনের জন্য! না সনিকা মৃত্যুকাণ্ডের ঘটনায় নয়, অর্ক গঙ্গোপাধ্যায়ের ছবি 'খোঁজ'-এ পুলিশের চরিত্রে অভিনয় করা বিক্রম উদ্ঘাটন করেছেন এক রহস্যের। আর সেই রহস্যকে ঘিরে গোটা কাহিনী। ছবিতে বিক্রম ছাড়াও রয়েছেন শতাফ ফিগার,ললিত মল্লা।
বহু চলচ্চিত্র উৎসবে সম্মানিত এই ছবি, মুক্তি পেল ২ রা জুন। ছবি ঘিরে সিনেমাপ্রেমি একটা বিশেষ অংশের দর্শকের উচ্চাশা রয়েছে।

পটভূমি
পেশার খাতিরে পুলিশ সায়ন বোস যান এক ডাক্তারের বাড়িতে। কারণ সেখান থেকে তিনি শুনতে পান কোনও মহিলার আর্তনাদ। সেই আর্তনাদের রহস্যের খোঁজ নিতেই চিকিৎসক বিরক্ত হন। বাড়ির ভিতরে না ঢুকতে দিয়ে প্রথমে , সায়নকে জানানো হয় যে চিকিৎসক কাউকে ইঞ্জেকশন দিচ্ছেন। আর তার জেরেই এই আওয়াজ।
তার পর বহু খোঁজ খবর , তল্লাশি র পর পুলিশ দেখে যে সেই জায়গায় কোনও মহিলা থাকেন না। ফলে রহস্য আরও ঘনীভূত হ.য়। গল্প মোড় নেয় নয়া দিকে। কিন্তু তারপর কী সত্য বেরলো তা জানতে দেখতে হবে 'খোঁজ'।

পরিচালনা
পরিচালক হিসাবে নিজের ছবি খোঁজের জন্য সমস্ত রকমের প্রমোশন করেছেন পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। তবে তাঁর পরিচালনার দিক থেকে বলা যায়, কাহিনী বিন্য়াসের ক্ষেত্রে আরও একটু মুন্সিয়ানা হয়তো দর্শক আশা করেছিলেন। পাশাপাশি অভিনেতাদের গুণমানের সমর্থন যদি পেতেন , তাহলে হয়তো ছবির কয়েকটি খামতি আরও কমানো যেত।

অভিনয়
অভিনেতা হিসাবে বিক্রমকে টেলিসিরিয়াল কিংবা শর্ট ফিল্মেই বেশি দেখা গিয়েছে। তবে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের 'এলার চার অধ্যায়' ছবিতে তিনি নজর কাড়েন। তার আগে ২০১২ সালে মৈনাক ভৌমিক-এর 'বেডরুম' ছবি দিয়ে টলিউডে পা রাখেন বিক্রম। তবে ছবিতে 'সাবলীল' অভিনেতা হিসাবে বিক্রম চট্টোপাধ্যায়কে পায়নি দর্শক। বিক্রম চট্টোপাধ্যায়ের পাশপাশি , এই ছবিতে অভিনয় করেছেন শতাফ ফিগার। ২০১৪ সালে 'কলকাতা কলিং' ছবি দিয়ে তাঁর টলিউডে অভিষেক। এছাড়াও 'রাজকাহিনী'ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে শতাফ-এর অভিনয়েও আরেকটু ধার আশা করেছিলেন দর্শকরা।

সবশেষে
একাধিক দেশ বিদেশের সম্মান জিতে অর্ক গঙ্গোপাধ্যায়ের এই ছবি মুক্তি পেয়েছে এদেশে। ফলে ছবিকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের একটা উচ্চাশা তো রয়েইছে।ছবির বড়সড় ইউএসপি যদি কিছু হয় তাহলে তা পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। আর তারপরেই অবিনেতা বিক্রমের জন্য কিছু দর্শক হল মুখী হতে পারেন বলে মনে করা হচ্ছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications