রাজকীয় আয়োজনে সম্পর্কের পরিণতি! সাত পাকে বাঁধা পড়ছেন রশ্মিকা-বিজয়, কতজন আমন্ত্রিত? কী থাকছে বিয়ের মেনুতে?
অবশেষে অপেক্ষার অবসান। বহুদিন ধরে চলতে থাকা জল্পনার ইতি টেনে বিয়ের পথে হাঁটছেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। ভক্তদের দেওয়া আদরের নাম 'ভিরোশ', সেই নামেই এবার তাঁদের সম্পর্ক পেতে চলেছে আনুষ্ঠানিক স্বীকৃতি। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসছে বিয়ের আসর।

অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে রাখা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা। আরাবল্লি পাহাড়ে ঘেরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি বিলাসবহুল প্রাসাদ-রিসোর্টে রাখা হয়েছে অনুষ্ঠানটি। অতিথিদের তালিকাও সংক্ষিপ্ত। প্রায় ১০০ জনের মতো আয়োজন রয়েছে। বড়সড় তারকাদের ভিড় না থাকলেও তেলঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
গতকাল পরিবার এবং নিজেদের ঘনিষ্ঠ মানুষদের নিয়ে উদয়পুরে পৌঁছন এই জুটি। সেখানে পুলসাইডে খেলার মুহূর্ত থেকে শুরু করে পাহাড়ের পটভূমিতে আয়োজন, সমস্তটা মিলিয়ে উৎসবের আবহ।
ডেকোরেশনের মধ্যেও রয়েছে আলাদা রকম ছাপ। চারিদিকে ফুলের সাজ, নরম সোনালি আলো, ফলের নান্দনিক ব্যবহার, সমস্তকিছু মিলিয়ে আয়োজন রাজকীয় অথচ রুচিশীল। অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে মেনু। সেই মেনুতে থাকছে জাপানি খাবার-সহ আন্তর্জাতিক স্বাদের নানারকমের পদ।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘরোয়া ভাবে অনুষ্ঠান করে আংটি বদল করেছিলেন এই দম্পতি। সম্প্রতি এক যৌথ বার্তায় দুই জনেই লিখেছেন, "আমরা নাম ঠিক করার আগেই তোমরাই আমাদের 'ভিরোশ' বানিয়ে দিয়েছিলে।" এবার সেই ভালোবাসার নামেই শুরু হতে চলেছে নতুন অধ্যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications