নতুন জীবনের পথে রশ্মিকা-বিজয়! বিয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, কী বার্তা দিলেন?
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অর্থাৎ আগামীকাল, বহুদিন ধরে চলতে থাকা জল্পনার ইতি টেনে উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। নতুন জীবন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই শেয়ার করেছে অভিনেতার টিম।

বার্তায় প্রধানমন্ত্রী নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং লিখেছেন, এটি তাঁদের জীবনের এক সুন্দর অধ্যায়ের শুরু হতে চলেছে। 'সখা সপ্তপদা ভব'-এর উল্লেখ করে তিনি বলেন, সাত পা ফেলে আজীবনের সঙ্গী হয়ে ওঠার এই বন্ধন যেন ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধায় সবসময় ভরে থাকে। ভবিষ্যৎ দিনগুলো যেন তাঁদের যৌথ স্বপ্নপূরণে কাটে, এমনই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর অনুসারে, তাঁদের বিয়েতে থাকবে তিন স্তরের কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসন এবং হায়দরাবাদ থেকে আনা নিরাপত্তারক্ষী ছাড়াও একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা নজরদারিতে থাকবে। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনেই সম্পূর্ণ হবে পুরো বিয়ের অনুষ্ঠান।
ডেকোরেশনের মধ্যেও রয়েছে আলাদা রকম ছাপ। চারিদিকে ফুলের সাজ, নরম সোনালি আলো, ফলের নান্দনিক ব্যবহার, সমস্তকিছু মিলিয়ে আয়োজন রাজকীয় অথচ রুচিশীল। অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে মেনু। সেই মেনুতে থাকছে জাপানি খাবার-সহ আন্তর্জাতিক স্বাদের নানারকমের পদ।
অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে রাখা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি এবং আনুষ্ঠানিকতা। আরাবল্লি পাহাড়ে ঘেরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি বিলাসবহুল প্রাসাদ-রিসোর্টে রাখা হয়েছে অনুষ্ঠানটি। অতিথিদের তালিকাও সংক্ষিপ্ত। প্রায় ১০০ জনের মতো আয়োজন রয়েছে। বড়সড় তারকাদের ভিড় না থাকলেও তেলঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘরোয়া ভাবে অনুষ্ঠান করে আংটি বদল করেছিলেন এই দম্পতি। সম্প্রতি এক যৌথ বার্তায় দুই জনেই লিখেছেন, "আমরা নাম ঠিক করার আগেই তোমরাই আমাদের 'ভিরোশ' বানিয়ে দিয়েছিলে।" এবার সেই ভালোবাসার নামেই শুরু হতে চলেছে নতুন অধ্যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications