মেহেন্দি সেরিমনি শেষ, এবার সঙ্গীত! অক্টোবরের গোড়াতেই বিয়ে করছেন রিচা চাড্ডা ও আলি ফজল
অবশেষে সেই শুভ দিনটি চলে এল। রিচা চাড্ডা ও আলি ফজলের প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই তারকা জুটি দু'বছরের দীর্ঘ বিরতির পর বিয়ে করতে চলেছেন। তাই বিয়ের সেলিব্রেশন যে ধামাকেদার হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক সর্ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে অক্টোবরের গোড়ার দিকে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।

শুরু হয়ে গিয়েছে প্রি–ওয়েডিং সেরিমনি
রিচা চাড্ডা ও আলি ফজলের বিয়ের মেহেন্দি সেরিমনির জন্য রাজস্থান থেকে দিল্লিতে মেহেন্দি আর্টিস্টকে নিয়ে আসা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিচা দু'টি ভিডিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর মেহেন্দি দেখাচ্ছেন, সেই মেহেন্দিতে লেখা আলি ফজলের নাম। আলি ফজলের সঙ্গে আর মাত্র কয়েকটা দিন পরেই পরিণয়ের বন্ধনে আবদ্ধ হবেন রিচা। বিয়ের আগের সব রীতি-রেওয়াজ ইতিমধ্যেই তারকা জুটিদের জন্য শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, মেহেন্দি সেরিমনি বৃহস্পতিবার ২৯ অক্টোবর হয়েছে। রিচা তাঁর ইনস্টা স্টোরিতে মেহেন্দির ডিজাইন দেখাচ্ছেন।

রাজস্থান থেকে মেহেন্দি আর্টিস্ট
সূত্রের খবর, দিল্লিতে রিচা-আলির বিয়ের জন্য সুদূর রাজস্থান থেকে ৫ জন মেহেন্দি আর্টিস্টকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। তাঁরা ২৮ সেপ্টেম্বরই দিল্লিতে এসে পৌঁছান। রিচা তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মেহেন্দি সেরিমনি দারুণভাবে উপভোগ করেছেন। এদিন সকালেই আলি ফজলের পরিবারের সদস্যরা লখনউ ও কানাডা থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন।

কি কি হচ্ছে প্রি–ওয়েডিং–এ
মেহেন্দি ও সঙ্গীত সেরিমনির জন্য রিচা ও আলি তাঁদের এক বন্ধুর বাড়ির বিরাট লনকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। রিচা এখানে পড়াশোনা করতেন তাই এই জায়গাটির আলাদা নস্টালজি রয়েছে অভিনেত্রীর কাছে। প্রি-ওয়েডিং-এর ইভেন্টের সাজ-সজ্জার জন্য কাঠ, ফুল ও পাটের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হবে। প্রি-ওয়েডিং ইভেন্টগুলির জন্য রিচা চাড্ডা কৃশা বাজাজ ও রাহুল মিশ্রর পোশাকে সেজে উঠবেন। অন্যদিকে, হবু বর আলি ফজল আবু জানি, শান্তনু নিখিল ও সন্দীপ খোসলার জিজাইনার আউটফিটে সাজবেন। বিয়েতে রিচার প্রিয় দিল্লি রাজৌরি গার্ডেনের ছোলে বাটোরে থেকে নটরাজ কি চাট সব থাকবে।
কোথায় হচ্ছে বিয়ের রিসেপশন
বিয়ের রিসেপশনের জন্য পাঁচতারা হোটেলের বদলে এই তারকা জুটি মুম্বইয়ের ১৭৬ বছরের পুরনো মিলকে বেছেছেন। যেখানে বলিউডের চাঁদের হাট বসতে চলেছে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'ফুকরে' ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলি ও রিচাকে। ছবির শুটিং চলাকালীন তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এরপর ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, শুধুমাত্র বন্ধুত্বে আর আটকে নেই তাঁদের সম্পর্ক। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলির। তাছাড়া দু'জনের বন্ধু সার্কেলও এক। ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দু'জনকে একসঙ্গে। তারপর আর বুঝতে কারও বাকি থাকেনি যে প্রেমসাগরে ডুব দিয়েছেন দুই তারকা।












Click it and Unblock the Notifications