কিশোর কুমারের গানে ‘ইউডলিং’ স্টাইল আসলে কোথা থেকে অনুপ্রাণিত জানেন কী
কিশোর কুমারের গানে ‘ইউডলিং’ স্টাইল আসলে কোথা থেকে অনুপ্রাণিত জানেন কী
ভারতীয় সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র হলেন কিশোর কুমার। গান, অভিনয়, প্রযোজনা, সবকিছুতেই পারদর্শী ছিলেন তিনি। ভারতীয় সিনেমায় তাঁর মতো বিরল প্রতিভা আজও মেলেনি। আটবার ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। তাঁর ৯২তম জন্মদিনে গায়কের কিছু অজানা দিক জেনে নেওয়া যাক।

কিশোর কুমার ও ইউডলিং
কিশোর কুমারের বেশিরভাগ গানেই ব্যবহার হয়েছে ইউডলিং শব্দের ব্যবহার। রোম্যান্টিক বা একটু মজাদার গানগুলিতে কিশোর কুমার ব্যাপকভাবে এই ইউডলিং শব্দের ব্যবহার করেছেন। কিশোর কুমারের আত্মজীবনী নিয়ে এক সাক্ষাতকারে কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে জানিয়েছেন যে প্রথমবার ভারতীয় গানে ইউডলিং-এর ব্যবহার কিশোর কুমার করেন। এ প্রসঙ্গে কিশোর কুমারের ভাই অনুপ কুমার বলেন, 'সেই সময় জিমি রজারের রেকর্ড ইউডলিং এসেছিল। সেখানে রক অল আওর বেবিজ টু স্লিপ গানটিতে এই ইউডলিং শব্দটি ব্যবহার করা হয়। হঠাৎ করে বাথরুম থেকে কিশোর এই ইউডলিং গানটি করেন এবং আমি তা শুনতে পাই। আমি তো অবাক হয়ে যাই, একেবারে জিমি রজারের গলার মতোই শোনাচ্ছে।' প্রসঙ্গত জিমি রজার ও টেক্স মর্টনের স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েই কিশোর কুমার তাঁর সব গানে ইউডলিং-এর ব্যবহার করতেন। তবে বরেণ্য সংগীত পরিচালক শচীন দেব বর্মনের কথাতেই এই ইউডলিং স্টাইলটি রপ্ত করেন কিশোর কুমার।

লতা–কিশোর প্রথম ডুয়েট
সারা বিশ্বে কিশোর কুমারের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে কিশোর কুমার নিজে ছিলেন হলিউডের সংগীত শিল্পী ড্যানি কে-এর ভক্ত। আত্মজীবনীতে বর্ষীয়ান সঙ্গীত শিল্পী ও বলিউডের কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর জানিয়েছেন যে তাঁর সঙ্গে কিশোর কুমারের প্রথম আলাপ কীভাবে হয়। লতা বলেন, 'মহালক্ষ্মী স্টেশন থেকে আমার সঙ্গে একই কম্পার্টমেন্টে কিশোরদা ওঠেন। ওঁনাকে দেখে আমার চেনা চেনা লাগছিল কারণ তাঁর মুখের সঙ্গে কোনও একজনের মিল খুঁজে পাচ্ছিলাম কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। তিনি এসে বসলেন এবং ওঁনার হাতে একটা ছড়ি ছিল। কিশোরদার পরনে ছিল কুর্তা পায়জামা ও স্কার্ফ। উনি শান্ত হয়ে বসেছিলেন না, সবসময়ই হাত চলছিল। আমি কিশোরদাকে দেখেই যাচ্ছিলাম। এরপর আমরা মালাডে নামলাম একসঙ্গেই। আমি নামার সঙ্গে সঙ্গে উনিও নামলেন। আমি তখন তাড়াতাড়ি খেমচন্দের অফিসে চলে গিয়ে বলি যে একজন আমায় অনুসরণ করতে করতে স্টুডিও পর্যন্ত এসেছে। তখন খেমচন্দজি আমায় জিজ্ঞাসা করলেন কে সে, আমি তখন বললাম আমি জানি না। আচমকাই কিশোর কিমার ঘরের মধ্যে ঢুকে পড়ে, আমি তখন বলি ইনি অনুসরণ করছিলেন। তখন খেমচন্দজি এসে দেখেন ওটা কিশোর কুমার। আমায় বলেন অশোক কুমারের ছোট ভাই ইনি। উনি গানও করেন। এর কিছুদিন বাদে খেমচন্দজি আমায় নিজের অফিসে ডাকেন এবং কিশোর কুমারের সঙ্গে ডুয়েট গান গাওয়ান।'

অভিনয়ের চেয়ে প্রাধান্য পেয়েছে গান
কিশোর কুমারের আত্মজীবনীতে কিশোর কুমার জানিয়েছেন যে তাঁর কাছে অভিনয়ের চেয়েও বেশি প্রাধান্য পেয়েছে গান। অভিনয় ভুয়ো কিন্তু গান মন থেকে আসে এবং তা অন্যদের মন পর্যন্ত পৌঁছায়।

চারটে বিয়ে কিশোর কুমারের
কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতা। আট বছরের দাম্পত্য জীবন তাঁদের। দ্বিতীয় স্ত্রী মধুবালা, তার সঙ্গে নয় বছর ঘর করেন। মধুবালাকে বিয়ে করার জন্য মুসলিম হন কিশোর কুমার, নাম নেন করিম আবদুল। তৃতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে। যিনি বর্তমানে মিঠুন চক্রবর্তীর স্ত্রী। তবে যোগিতা ও কিশোরের বিবাহিত জীবন টিকে ছিল মোটে দু-বছরের জন্যে । চতুর্থবার বিয়ে করেন লীনা চন্দ্রভারকরকে। আমৃত্যু তাঁর সঙ্গেই ছিলেন কিশোর কুমার।

রাজেশ খান্নার জন্য সবচেয়ে বেশি গান গেয়েছেন
কিশোর কুমার সবথেকে বেশী গলা দিয়েছেন রাজেশ খান্নার জন্য প্রায় ২৪৫ টি গান গেয়েছেন তাঁর লিপে। তারপরই রয়েছেন দেব আনন্দ, জিতেন্দ্র ও অমিতাভ বচ্চন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications