Year Ender 2024: ২০২৪ সালে সারা বিশ্বে দাপিয়ে ব্যবসা করেছে দেশের কোন সিনেমাগুলি? জেনে নিন
বলিউডে ২০২৪ সালে মুক্তি পেয়েছে একাধিক ছবি। এর মধ্যে বিশেষ কিছু ছবি রয়েছে যেগুলি শুধু দেশে নয়, সারা বিশ্বে ব্যাপক ব্যবসা করেছে। এরই মধ্যে বক্স অফিসে রেকর্ড করেছে এমন ছবির সংখ্যাও কম নয়। দেশের পাশাপাশি সারা বিশ্বে যে সিনেমাগুলি প্রচুর অর্থ উপার্জন করেছে, সেই ছবিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
যে সিনেমাগুলি সারা বিশ্বে ব্যাপক ব্যবসা করেছে তার মধ্যে অন্যতম হল 'পুষ্পা ২', 'কল্কি ২৮৯৮', 'স্ত্রী ২', 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম', 'ভুল ভুলাইয়া ৩'।

- পুষ্পা ২
২০২৪ সালে বক্স অফিস কাঁপানো একটি ছবি হল 'পুষ্পা ২'। 'পুষ্পা ২: দ্য রুল' বক্স অফিসের নানা রেকর্ড ভেঙেছে। অল্প দিনের মধ্যেই বিশ্বব্যাপী এই ছবি ১০০০ কোটি-র গণ্ডি পাড় করে ফেলেছে। এই ছবির প্রধান নায়ক আল্লু অর্জুনের স্টারডম এখন গগনচুম্বী। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'পুষ্পা ২' এখনও পর্যন্ত ভারতের সমস্ত ভাষায় ৭২৬.২৬ কোটি টাকা আয় করেছে। নির্মাতাদের মতে, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১,০৮৬ কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহান্তে, ছবিটি ৫২৯ কোটি টাকা আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। যদিও তারপরে অনেকটা কমে যায় ছবির বক্সঅফিস কালেকশন ৷ সোমবার ছবির আয় হয়েছে ৬৪.৪৫ কোটি টাকা, মঙ্গলবার ৫১.৫৫ কোটি টাকা এবং বুধবার সমস্ত ভাষায় ৪৩.৩৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির অষ্টম দিনে, 'পুষ্পা ২' ভারতে ৩৭.৯ কোটি টাকা আয় করেছে। বর্তমানে ২০২৪ সালে সারা বিশ্বে সর্বোচ্চ আয় করা সিনেমাগুলির মধ্যে জায়গা করে নিয়েছে 'পুষ্পা ২'।
- কল্কি ২৮৯৮ এডি
২০২৪ সালে তেলেগু ছবি 'কল্কি ২৮৯৮ এডি' বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করেছে। বহু প্রতীক্ষিত 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে চলতি বছরের ২৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের মতো ভারতীয় ছবির দুনিয়ার তাবড় তারকারা। এই ছবিটিও মুক্তির অল্প দিনের মধ্যেই বক্স অফিস কাঁপিয়েছিল। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১ হাজার ১০০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে এই ছবি৷
- স্ত্রী ২
স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী ২'। মুক্তির দুদিনের মধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছিল এই ছবি। ২ দিনেই টপকে গিয়েছিল ১০০ কোটির গণ্ডি। বক্স অফিসের আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছিল শাহরুখ খানের 'জওয়ান'কেও।
- দ্য গ্রেটেস্ট অফ অল টাইম
মাসখানেক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভেঙ্কট প্রভুর তামিল ছবি 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম'। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল এই ছবি। বক্স অফিসে ১০০ কোটিরও বেশি টাকা উপার্জন করেছে 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম'। যদিও ছবিটি বক্স অফিসে শুরুটা ভালো করলেও এগোতে পারেনি খুব একটা। তবে, সারা বিশ্বে সর্বোচ্চ আয় করা ছবিগুলির মধ্যে জায়গা করে নিয়েছে এই ছবি।
- ভুলভুলাইয়া ৩
২০২৪ এই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত 'ভুলভুলাইয়া ৩'। ছবিটি মুক্তির আগে অগ্রিম বুকিংয়েই এক কোটি টাকা পার করেছিল এই ছবি। তারপর ছবিটি মুক্তির পর কোটি কোটি টাকা উপার্জন করেছে এই ছবি। এবার বিশ্বের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবিগুলির মধ্যে অন্যতম ছবি হয়ে উঠেছে 'ভুলভুলাইয়া ৩'।












Click it and Unblock the Notifications