Year Ender 2023: শাহরুখ খানের জওয়ান না রণবীর কাপুরের অ্যানিম্যাল, ২০২৩-এ বলিউড সবচেয়ে হিট ছবি কোনটা জানেন?
বক্স অফিসে একের পর এক ধমাকা দিয়ে চলেছে সিনেমা। অগস্ট মাস থেকে রমরমি ব্যবসা করছে সিঙ্গিল স্ক্রিনের সিনেমা হলগুলিও। সানি দেওলের গদর-টু যাকে বলে হই হই ফেলে দিয়েছিল বক্স অফিসে। অনেক দিন ধরে বলিউডি সিনেমায় জমে থাকা একটা বড় গেরো যেন এক ধাক্কায় সব সরিয়ে দিয়েছিল।
সানি দেওয়লের গদর-২-র রেশ কাটতে না কাটতেই শাহরুখ খানের জওয়ান চলে আসে বক্স অফিসে। তার আগে অবশ্য শহরুখের পাঠান রেকর্ড তৈরি করে ফেলেছিল বক্স অফিসে। এখনও বক্স অফিসে চমক ধরিয়ে চলেছেন রণবীর কাপুর। তাঁর অ্যানিম্যাল ছবি ৫০০ কোটি পার করে ফেলেছে।

২০২৩ সালের সবচেয়ে আলোচ্য ছবিতে পরিণত হয়েছে সন্দীপ রেড্ডির অ্যানিম্যাল। রণবীর কাপুর-রশ্মিকা মন্দানা-ববি দেওল অভিনীত অ্যানিম্যাল ছবিটি হইহই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। আলোচনা-সমালোচনা নিয়ে যাকে বলে হই হই কাণ্ড চলছে অ্যানিম্যালকে নিয়ে। ইতিমধ্যেই ছবিটি ৭০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।
অ্যানিম্যালের পরেই রয়েছে পাঠান। শাহরুখ খানকে স্পাই এজেন্টের লুকে একেবারে চমকে দিয়েছেন সকলকে। তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের বোল্ড লুকও সম্মোহিত করেছে দর্শকদের। চার বছর পরে শাহরুখ খানকে বড় পর্দায় একেবারে মাচো লুকে দেখে সকলে চমকে গিয়েছিলেন। ১০০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে পাঠান।
তবে এখনও পর্যন্ত চলতি বছরে বক্স অফিসে সেরার জায়গাটি ধরে রেখেছে শাহরুখ খানের জওয়ান। অ্যাডভান্স বুকিং থেকে বক্স অফিস কালেকশন দুটি ক্ষেত্রেই রেকর্ড গড়েছে জওয়ান। অথচ এটি শাহরুখের পাঠান ছবি মুক্তির মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তি পেয়েছে। অর্থাৎ পর পর বলতে গেলে পাঠান এবং জওয়ান মুক্তি পেয়েছে। তারপরেও বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে জওয়ান।
এর মাঝে অবশ্য আলিয়া ভাট-রণবীর সিংয়ের রকি অউর রানি কি প্রেম কাহিনী রয়েছে। করণ জোহরের পরিচালনায় ছবিটি বক্স অফিসেও রেকর্ড সাফল্য পেয়েছে। প্রায় ৩৫০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে রকি অউর রানি কি প্রেম কাহিনী।
আবার চলতি বছরে বেশ কিছু বিতর্কিত সিনেমাও বক্স অফিসে ভাল চলেছে। যেমন দ্য কেরালা স্টোরি। হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে সন্ত্রাসবাদ এগিয়ে িনয়ে চলা লভ জিহাজের উপর তৈরি করা হয়েছে ছবিটি। বক্স অফিসে ৩০০ কোটি টাকা কালেকশন করেছে ছবিটি।
আবার সলমন খানের টাইগার-৩ও রয়েছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচের করণে বক্স অফিসে একটু পিছিয়ে পড়েছিল সলমন খান-ক্যাটরিনা কাইফের টাইগার সিরিজের ছবিটি। তারপরেও যেভাবে বক্স অফিসে লাভের অঙ্ক দেখেছে সলমনের এই সিনেমা সেটা নেহাত কম নয়। ৪৫০ কোটি কালেক্ট করেছে ছবিটি।
এখনও লাইনে রয়েছে আরও দুটি ছবি শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার। বড়দিনের আগে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি। চলতি বছরে এটি শাহরুখ খানের তিন নম্বর ছবি হতে চলেছে। এদিকে আদিপুরুষ মুখ থুবরে পড়ার পর সালার নিয়ে আশায় রয়েছে বাহুবলি তারকা প্রভাসও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications