Year Ender 2023: বিগ বাজেটের ছবি হয়েও চলতি বছরে বক্স অফিসে ফ্লপ এই সিনেমাগুলি
২০২৩ সাল প্রায় শেষের পথে, আসছে ২০২৪। প্রতিবছর কয়েকশো ছবি মুক্তি পায় বলিউডে। তবে তার মধ্যে কিছু ছবি হিট হয় আবার কিছু বেশ কিছু ছবি ফ্লপ হয়।
চলতি বছরে বেশ কিছু ছবি বক্স অফিসে সফলতার শীর্ষে পৌঁছেছে, আবার কিছু ছবি ফ্লপ হয়েছে, সেভাবে আয় করতে পারেননি, সেই তালিকায় কোন কোন সিনেমা রয়েছে, দেখুন।

- আদিপুরুষ
আদিপুরুষ সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই কিন্তু দর্শকমহলের মধ্যে উত্তেজনা কম ছিল না। তবে সিনেমাটি ততটা বেশি সাফল্য অর্জন করতে পারেনি বক্স অফিসে। আদিপুরুষ ছবি পরিচালনা করেছেন পরিচালক ওম রাউত। মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সিনেমাটি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৭০০ কোটি টাকা, তবে এই ছবিটি বক্স অফিসে আয় করেছে মাত্র ৩৯৩ কোটি টাকা। সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রভাস ও কৃতি শ্যানন।
- শেহজাদা
পরিচালক রোহিত ধাওয়ান পরিচালিত ছবি হল শেহজাদা। ছবিটি মূলত অ্যাকশন ও কমেডি ভিত্তিক ছবি। অভিনেতা কার্তিক আরিয়ানের অ্যাকশন জাদু দেখানোর পরেও কিন্তু ছবিটি ব্যর্থ হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কৃতি শ্যাননকেও। সিনামা তৈরি হয়েছিল তবে ২০২০ সালের তেলেগু ছবির রিমেক থেকেই। ছবিটি মাত্র ৪৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।
- সেলফি
রাজ মেহেতা সেলফি সিনেমাটির পরিচালনা করেছেন। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের মধ্যে উৎসাহও কম ছিল না। ছবিটি দেখার জন্য আগ্রহী হয়েছিলেন তারা। তবে মুক্তি পাওয়ার পর ততটা কিন্তু আগ্রহ প্রকাশ করেননি অনুগামীরা। ছবিটিতে অভিনয় করেছেন ইমরান হাশমির, নুসরত ভারুচা, মৃণাল ঠাকুর। সিনেমাটি ২৪ কোটি টাকার সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
- কিসি কা ভাই কিসি কা জান
সলমন খান অভিনীত কিসি কা ভাই কিসি কা জান ছবিটি বহু প্রতীক্ষিত একটি বলিউড ছবি। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদের সময় মুক্তি পেয়েছিল। এই ছবিটি ছবিটি মূলত অ্যাকশন ও কমেডি ভিত্তিক সিনেমা। মাত্র ১৮৪. ৬ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল।
- কুত্তে
পরিচালক আসমান ভরদ্বাজ পরিচালিত ছবি হল কুত্তে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে নাসিরউদ্দিন শাহ, টাবু, অর্জুন কাপুর, কঙ্কনা সেনশর্মা, কুমুদ মিশ্র, রাধিকা মদন, প্রমুখকে। ৩৫ কোটি টাকা খরচ হয়েছিল সিনেমাটি তৈরি করতে, তবে মাত্র বিশ্বব্যাপী আয় হয়েছে ৮ কোটি টাকা।
- ভিড়
রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত ভিড় ছবিটি অনুগামীদের মনে ততটা দাগ কাটতে পারেনি। ছবির পরিচালনায় অনুভব সিন্হা। কোভিডের সময় আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে যে বিধি নিষেধ জারি করা হয়েছিল, তা কীভাবে দৈনিক মজুরি বা পরিযায়ী শ্রমিকদের জীবন ধ্বংস করেছিল তার ওপরেই ভিত্তি করে তৈরি করা হয়েছিল সিনেমাটি। ছবিটি মাত্র ২ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।
- গুমরাহ
অ্য়াকশন, মিউজিক, ড্রামা, রোম্যান্স, সাসপেন্স মিলিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর ও আদিত্য় রয় কাপূর। সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেননি, মাত্র নয় কোটি টাকা আয় করেছিল।
- তেজস
কঙ্গনা রানাউত অভিনেত্রী তেজস ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এই ছবিতে প্রথমবারের মতো একজন এয়ারফোর্স পাইলটের ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী। ছবিটি তৈরি করতে খরচ ৬০ কোটি টাকা, আয় হয়েছিল মাত্র ৪ কোটি টাকা।
- নিয়ত
বিদ্যা বালান অভিনেত্রী সিনেমা নিয়তও বক্স অফিসে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেননি। সিনেমাটি কিন্তু রহস্য-থ্রিলার ভিত্তিক সিনেমা, সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল মাত্র ৬.৯ কোটি টাকা।












Click it and Unblock the Notifications