Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: দীপিকা, আলিয়া না রশ্মিকা, ২০২৩-এ বলিউড কাঁপালেন কোন অভিনেত্রী?

বছর প্রায় শেষ। আর কয়েকদিন পরেই ২০২৪-র শুরু। চলতি বছরে বলিউডে অনেক ঘটনাই ঘটেছে। তবে সবচেয়ে ভাল ঘটনা হল অভিনেত্রীদের দাপট। বলিউডে এবার দাপিয়ে বেড়িয়েছেন বেশ কয়েকজন অভিনেত্রী। তারমধ্যে অবশ্যই রয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনরা। তবে তালিকায় পিছিয়ে নেই ক্যাটরিনা কাইফ বা রশ্মিকা মন্দানারাও।

চলতি বছরে বলিউডে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন যে অভিনেত্রীরা সেই তালিকায় প্রথমেই রয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। পাঠান দিয়ে শুরু। স্পাই এজেন্টের ভূমিকায় দীপিকার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বিশেষ করে সম্মোহন জাগিয়েছেন তিনি। তারপরেই আবার জওয়ান ছবিতে বেশ প্রভাবিত করেছেন অভিনেত্রী। ২০২৪-র প্রথমেই আবার তাঁকে দেখা যাবে। এবারে হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

Year Ender 2023: Bollywood winner actress this year

দীপিকার পরে যে নামটি আসে তিনি আলিয়া ভাট। জাতিয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। বরাবরই আলিয়া ভাটের অভিনয় প্রশংসা পেয়েছে। চলতি বছরে গাঙ্গুবাই কাঠিয়াবারি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর জাতিয় পুরস্কার পেয়েছেন আলিয়া। তারপরেই আবার রকি অউর রানিকি প্রেম কাহিনী সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় বেশ পছন্দ করেছেন আলিয়াকে।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় আবার ঢুকে পড়েছেন রশ্মিকা মন্দানা। পুস্পা-র সাফল্যের পর বলিউডের দরজা খুলে গিয়েছিল তাঁর কাছে। কয়েকদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবং তাতে রশ্মিকার চরিত্র বেশ প্রশংসিত হয়েছে। তবে কেবল বলিউডেই থেমে থাকতে রাজি নন রশ্মিকা। সামনের বছরে অর্থাৎ ২০২৪-এ মুক্তি পেতে চলেছে তাঁর বিগ বাজেটের ছবি পুস্পা-২। এছাড়াও আরও কয়েকটি দক্ষিণী ছবি রয়েছে।

আরেক দক্ষিনী তারকার নাম না বললেই নয় তিনি নয়নতারা। শাহরুখ খানের সিনেমা জওয়ান দিয়ে বলিউডে েডবিউ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই বাজিমাৎ। দক্ষিণের মতোই বলিউডও নয়নতারায় মুগ্ধ । ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবির অফার পেয়ে গিয়েছেন নয়নতারা। তবে তিনি এখনও তেমন ভাবে আগ্রহ দেখাননি কোনও ছবির জন্য।

এর পরে রয়েছেন বেশ কয়েকজন তারকা। যেমন শ্রদ্ধা কাপুর। চলতি বছরে তাঁর সিনেমা তু ঝুটি ম্যায় মক্কার সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছে। যদিও প্রথম থেকেই বলিউডের অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুরের নাম রয়েছে। মাঝে
৩ বছরের বিরতি নিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। রণবীরের সঙ্গে তাঁর জুটি বেশ প্রশংসা পেয়েছে এই ছবিতে। ২০২৪-এ আবার স্ত্রী-২ ছবিতে ফিরছেন শ্রদ্ধা।

আবার আরের অভিনেত্রীর নাম শেষে না করলেই নয় তিনি ক্যাটরিনা কাইফ। টাইগার-৩ সিনেমায় সলমন খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এবং সেই ছবিতে ক্যাটরিনার অ্যাকশন সিন মনে করিয়ে দিয়েছে হলিউডের সিনেমার কথা। হলিউডের বন্ড গার্লদের থেকে কোনও কম অংশে অ্যাকশন করেননি তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+