করোনা কাটিয়ে রিলিজ হওয়ার মুখে কোন কোন বিগ বাজেটের ফিল্ম?

করোনা কাটিয়ে রিলিজ হওয়ার মুখে কোন কোন বিগ বাজেটের ফিল্ম?

করোনা এসে মানুষের জীবন ধারাকে বদলে দিয়েছে। গোটা বিশ্বে চরম ক্ষতি হয়েছে অর্থনীতির। বন্ধ হয়ে গিয়েছে একাধিক ব্যবসা। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। সবকিছুর মতো বিনোদন দুনিয়াতেও থাবা বসিয়েছে করোনা। কিছুটা ক্ষতি হলেও সম্পূর্ণ করতে পারেনি। করোনার কারণে দীর্ঘদিন ধরে বড় পর্দায় মুক্তি পায়নি ছবি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ছবি মুক্তি পাওয়া শুরু করেছে। করোনা আবহের মধ্যেই কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ছবি মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।চলতি বছরে অনেক ভাল ভাল সিনেমা উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছে বলিউড। চলতি বছর একসঙ্গে বেশ কিছু ছবি রিলিজ হওয়ার কথা। বিগ বাজেটের ছবিও রয়েছে সেই তালিকায়। প্রতিটি ছবিতে রয়েছে কয়েকজন নজরকারা তারকা।

রাধেশ্যাম

রাধেশ্যাম

বাহুবলির পর রাধেশ্যাম ছবিতে মূল ভূমিকায় হয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। তার বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। জানা গিয়েছে ছবিটির জন্য বরাদ্দ ৩৫০ কোটি টাকা। বিগ বাজেটের ছবির তালিকায় এটি অন্যতম। চলতি বছরের জানুয়ারি মাসে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে গিয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা স্বয়ং। পোস্টার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে। এখন সকলের চোখ ছবি রিলিজের দিকে। হিন্দি ও তেলেগু ভাষায় ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে।

 টাইগার ৩

টাইগার ৩

৩৫০ কোটির ক্লাবে রয়েছে আরো একটি আপকামিং সিনেমা। টাইগার সিরিজের তৃতীয় পর্ব। এটি ধীরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। বেশ কিছুদিন পর এই ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে জুটি বাঁধতে। রাশিয়াতে ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে। সালমানের পাশাপাশি এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমি কে। জানা গিয়েছে পাকিস্তানের গুপ্তচর এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

 প্রজেক্ট কে

প্রজেক্ট কে

প্রায় চারশো কোটির বেশি বাজেটের ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। রয়েছেন দিপীকা পাদুকন এর মত অভিনেত্রী। 'প্রজেক্ট কে' ছবির প্রথম শিডিউলের শুট সদ্য শেষ হয়েছে। ডিসেম্বরের ৪ তারিখ শুরু হয়েছে সেই বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং।

আদিপুরুষ

আদিপুরুষ

দক্ষিণী অভিনেতা প্রভাসের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি বড় ছবি। তার মধ্যে অন্যতম আদি পুরুষ। ভারতে নির্মিত সবথেকে ব্যয় বহুল ছবির মধ্যে এটি অন্যতম। জানা গিয়েছে প্রায় 500 কোটির বাজেটে রয়েছে এখানে। রামায়ণ অবলম্বনে এটি পৌরাণিক চলচ্চিত্র। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন প্রভাস, সাইফ আলি খান, কৃতি শ্যানন। থাকবেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল। শোনা যাচ্ছে, এই ছবিতে কাজ করার জন্য দেড়শো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস।

পুষ্পা

পুষ্পা

এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দানা। চলতি বছরের ২৫ ডিসেম্বর-এ মুক্তি পেতে চলেছে৷ এবং ছবিটির পুরো নাম হল, পুষ্প: দ্য রাইজ - পার্ট ১৷ এই ছবির জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি। দুই পর্বে বিভক্ত হয়ে একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। তামিল,তেলেগু, মালায়ালাম,হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে।

 ফাইটার

ফাইটার

দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন এই ছবির মাধ্যমেই প্রথম জুটি বাঁধছেন একসঙ্গে। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' ছবি। এই ছবিটি ভারতের প্রথম 'এরিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'-র ছবি। 'অ্যাকশন ড্রামা' ঘরানার এই ছবিটির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।ছবির বাজেট ২৫০ কোটি বলে জানা গিয়েছে।

আর আর আর

আর আর আর

বহু চর্চিত ও বহু প্রতীক্ষিত ছবি, এস এস রাজামৌলির 'আর আর আর'। ছবি নির্মাতারা ইতিমধ্যেই ছবির একাধিক পোস্টার ও গানের ঝলক শেয়ার করেছেন ছবিতে অভিনয় করছেন রাম চরণ , জুনিয়র এনটিআর , অজয় দেবগণ , আলিয়া ভাট। ২০২০ তে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা মুক্তি পায়নি। জানা গিয়েছে 400 কোটি বাজেট রয়েছে ছবিটির।

পাঠান

পাঠান

২০২১ সালে এই ছবি মুক্তির কথা থাকলেও পিছিয়ে দেওয়া হয়েছে ছবির মুক্তি। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে। উল্লেখ্য, এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন বাদে বড়পর্দায় ফিরছেন কিং খান। পাশাপাশি এই ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। গতবছর এই ছবির শুটিং মুম্বাইতে শুরু হয়। শাহরুখ, সালমানের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকেও। যশরাজ ফিল্মসের এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

পনিয়ান সেলভান

পনিয়ান সেলভান

মণিরত্নমের ফ্যান্ট্যাসি ড্রামা 'পনিয়ান সেলভান'- ছবিতে খলনায়িকার চরিত্রে দেখা যাবে ঐশ্বর্য রাইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+