‘ছপাক’–এর চিত্রনাট্যের দাবিদার চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন এক লেখকের
‘ছপাক’–এর চিত্রনাট্যের দাবিদার চেয়ে বম্বে হাইকোর্টে আবদেন এক লেখকের
'ছপাক’–এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন এক লেখক। তাঁর দাবি দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাসিড আক্রান্তকে নিয়ে তৈরি এই সিনেমার আসল লেখক তিনি। আবেদনকারী রাকেশ ভাট হাইকোর্টে আবেদন করে জানিয়েছেন যে ছবির লেখক হিসাবে তাঁকে স্বীকৃতি দেওয়া হোক।

রাকেশের দাবি, ছবির এই চিত্রনাট্য, যার নাম ব্ল্যাক ডে, এটি তিনি ২০১৫ সালে ইন্ডিয়ান মোশান পিকচারস প্রোডুউসারস সংগঠনে জমা দিয়েছিলেন। এরপর থেকে চিনি এই চিত্রনাট্যের ওপরই কাজ করছেন এবং বহু অভিনেতা এবং প্রযোজককে তিনি তাঁর চিত্রনাট্য নিয়ে ছবি করার প্রস্তাবও দিয়েছিলেন। এমনকি ফক্স স্টার স্টুডিওকেও। এই প্রযোজক সংস্থার অন্তর্গতই তৈরি হয়েছে 'ছপাক’। যদিও অনিবার্য কারণে রাকেশ ভাটের প্রকল্পটি শুরু হয়নি। তাঁর আইনজীবী অশোক সরোগি জানান যে তাঁর মক্কেল পরে জানতে পারেন যে তাঁরই চিত্রনাট্য দিয়ে ফক্স স্টার স্টুডিও এবং অন্যান্যরা ছবি তৈরি করছেন যার পরিচালক মেঘনা গুলজার। প্রযোজকের বিরুদ্ধে রাকেশ অভিযোগও দায়ের করেন। কিন্তু কোনও জবাব আসে না এবং মামলাটি হাইকোর্টে যায়।
রাকেশ তাঁর আবেদনে দাবি জানিয়েছেন যে তাঁকেও ছবির একজন লেখক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং ততদিন ছবির মুক্তি আটকে দেওয়া হোক। তিনি একজন অভিজ্ঞ কাউকে দিয়ে ছপাক ও তাঁর লেখা চিত্রনাট্যের তুলনা করে দেখতে চান। ২৭ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়েই তৈরি 'ছপাক’। যা ১০ জানুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications