মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন কিং খান? তাঁর পোশাক বানাচ্ছেন কে?
Shah Rukh Khan: বলিউডের কিং খানকে পরপর ব্যর্থ ছবির মুখোমুখি হতে হয়েছে। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো তিনি বলিউড থেকে সরে দাঁড়াবেন। কেউ কেউ আবার তাঁকে অবসর নেওয়ার পরামর্শও দেন। কিন্তু কিং খান থামেননি। অবশেষে মেটগালায় অভিষেক হতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan)! আপাতত এমনই জল্পনা ইন্টারনেট জুড়ে। তবে শুধু শাহরুখ একা নন। শোনা যাচ্ছে কিয়ারা আডবানিও (Kiara Advani) নাকি এই বছর প্রথম হাঁটতে চলেছেন মেট গালায়।
আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে 'মেট গালা ২০২৫' (Met Gala 2025)। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এটি হবে। চলতি বছরের থিম সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল, এটি মনিকা এল মিলারের ২০০৯ সালে মুক্তি পাওয়া বই স্লেভস টু ফ্যাশনের থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক করা হয়েছে। সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছে, শাহরুখ খান মেট গালায় অভিষেকের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

বার্তাটিতে "দুই টাইটান" ফ্যাশন ইভেন্টে যোগদানের কথা উল্লেখ করা হয়েছিল, যা ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনার জন্ম দেয়। যদিও স্পষ্টভাবে কোনও নাম উল্লেখ করা হয়নি, তবে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে, "টাইটান" কি আর কেউ নন, শাহরুখ এবং ফ্যাশন ডিজাইনার সব্যসাচী?
পোস্টটিতে লেখা ছিল, "অসম্ভব ঘটনাটি ঘটে গেল! সর্বশ্রেষ্ঠ বলিউড সুপারস্টার এবং আমাদের প্রজন্মের সবচেয়ে বড় ডিজাইনার, তাদের মেট গালা ২০২৫ অভিষেকের জন্য একত্রিত হচ্ছেন। এই বলিউড আইকন মেট কার্পেটে তাঁর 'ড্যান্ডি' পোশাক পরা প্রথম ভারতীয় পুরুষ হতে চলেছেন।" আর এই পোস্টের পরই শুরু হয় জোড় জল্পনা। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি তারকারা।
নেটিজেনরা এই পোস্ট দেখে ভাবতে শুরু করে যে গোপন পোস্টটি কি শাহরুখের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে? তবে এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে যখন শাহরুখের ম্যানেজার পোস্টটি লাইক করেন। যার ফলে অনেকেই ভাবতে শুরু করেন যে, এটি কি অভিনেতার অংশগ্রহণ নিশ্চিত করছে! পাশাপeশি আলিয়া ভাট এবং অর্জুন কাপুরও পোস্টটি লাইক করেছেন।
যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবুও ভক্তরা আগ্রহের সাথে অপেক্ষা করছেন যে বলিউড সুপারস্টার এই আইকনিক অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটবেন কিনা? এদিকে, কিয়ারা আদভানি এই বছর মেট গালায় আত্মপ্রকাশ করতে প্রস্তুত। ৫ মে, হবু মা নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে গ্র্যান্ড ফ্যাশন মঞ্চে বিশ্বজুড়ে বেশ কয়েকজন সেলিব্রিটির সাথে যোগ দেবেন।
মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট নামে পরিচিত মেট গালা, প্রতি বছর মে মাসে নিউ ইয়র্কের মেটে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৪ সালে শাহরুখের কোনও মুক্তি পায়নি। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রাজকুমার হিরানির ডানকি, যা ২০২৩ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শাহরুখ বর্তমানে তাঁর পরবর্তী ছবির কাজ করছেন। ছবিটিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। সম্প্রতি, দীপিকা পাড়ুকোনের সাথে কিং-এ অভিনয়ের খবর পাওয়াও গিয়েছে। ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
প্রসঙ্গত, প্রতি বছর মে মাসে সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট। এই বছর মেট গালা পুরোদমে চলছে অনুষ্ঠানের তোজ্জর। গত বছর মেট গালার লাল গালিচা দিয়ে হেঁটে নজর কেড়েছিলেন বলি সুন্দরী আলিয়া ভাট। মেট গালার আগের বারের বারের থিম ছিল 'দ্য গার্ডেন অফ টাইম'। সেই থিম মাথায় রেখেই সেজেছিলেন আলিয়া। এই পোশাকের ডিজাইন করেছিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications