'মণিকর্ণিকা' ইস্যুতে কার্নিসেনাকে নিয়ে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা! ফের দাগলেন তোপ
প্রজাতন্ত্র দিবাসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে 'মণিকর্ণিকা'। স্বাধীনতা আন্দোলনে এক রানি, তথা মা,.. এক স্ত্রীয়ের অসামান্য লড়াইয়ের কাহিনি বলতে চলেছে এই ফিল্ম।
প্রজাতন্ত্র দিবাসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে 'মণিকর্ণিকা'। স্বাধীনতা আন্দোলনে এক রানি, তথা মা,.. এক স্ত্রীয়ের অসামান্য লড়াইয়ের কাহিনি বলতে চলেছে এই ফিল্ম। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের লড়াইয়ের এই গল্প সেলুলয়েডে আসতে চলেছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ফিল্ম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

কার্নি সেনার তরফে কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে বলা হয়েছে, তিনি সংগঠনকে হুমকি দিতে থাকলে, মহারাষ্ট্রে অভিনেত্রীর স্বাধীনভাবে চলাফেরা বন্ধ হয়ে যাবে। পাল্টা জবাবে কঙ্গনাও জানিয়ে দিয়েছেন, কনও মতেই কার্নি সেনার কাছে ক্ষমতা তিনি চাইবেন না। গোটা ঘটনার সূত্রপাত কার্নি সেনার এক চিঠিকে ঘিরে। যেখানে বলা হয়েছে, ফিল্মে এক ব্রিটিশ অফিসারের সঙ্গে যদি ঝাঁসির রানির সম্পর্ক দেখানো হয়, তাহলে ছেড়ে কথা বলবে না রাজপুতদের সংগঠন কার্নি সেনা।
অন্যদিকে, ফিল্মের সহ পরিচালক তথা অভিনেত্রী কঙ্গনার দাবি ৪ জন ঐতিহাসিক এই ছবিকে সার্টিফিকেট দিয়েছেন। তারপর কার্নি সেনার কোনও দাবিই তিনি মানতে নারাজ। পাশাপাশি কঙ্গনা এর আগে বলেন, 'মণিকর্ণিকা নিয়ে ঝামেলা করতে এলে আমি ওঁদের (কার্নিসেনার) প্রত্যেককে শেষ করে দেব।' এরপরই ফুঁসে ওঠে রাজপুতদের সংগঠন কার্নি সেনা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications