প্রতি সপ্তাহে খরচের হিসাব করতে বসেন ক্য়াটরিনা, স্ত্রীর গোপন কাণ্ড ফাঁস করে আর কী জানালেন ভিকি?
বিয়ের পর থেকেই চুটিয়ে সংসার করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পাকা গিন্নির মতো সংসারকে আগলে রাখছেন অভিনেত্রী। তাঁদের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে স্পষ্ট দেখা যায় তাঁদের সুন্দর সম্পর্কের কিছু দৃশ্য। বিবাহিত জীবনে দারুণ সুখী এই সেলেব দম্পতি।
বর্তমানে জারা হটকে জারা বাঁচকে সিনেমার জন্য অনুগামীদের লাইম লাইট কাড়ছেন। আর এই সিনেমা প্রচারের সময় অভিনেতা ঘরোয়া অনেক কথাই বলতে শোনা গিয়েছে।, আর সেখানেই অভিনেতা ভিকি জানিয়েছেন ক্যাটরিনা পরিচারক পরিচারিকাদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসেব নেন। অভিনেতা জানান, কোথায় কত খরচ হচ্ছে সেই হিসাবও রাখেন তাঁর স্ত্রী।

ভিকি জানান, প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ অন্তর ক্যাটরিনা বাড়িতে একটা মিটিং করে। বাড়ির প্রতিটা কর্মচারীকে এক জায়গায় ডাকেন এবং বাড়ির বাজেট নিয়ে নানান আলোচনা করে। কীভাবে, কোথায় কত টাকা খরচ হচ্ছে সব কিছুর হিসেব নেন অভিনেত্রী। এটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি সেই আসরে।
অভিনেতা ভিকি কৌশল বর্তমানে জারা হটকে জারা বাঁচকে সিনেমার জন্য খবরে রয়েছেন। মেঘনা গুলজারের সামবাহাদুরের ভূমিকায় অভিনয় করেছেন। ২ জুন মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে’। এই ছবিতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন সারা আলি খান।

এই ছবির শুটিং শেষ করে সারা আলি খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তিনি জানিয়েছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না ইতিমধ্যেই শেষ হয়ে গেছে! ধন্যবাদ লক্ষণ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। সমস্ত নির্দেশনা, ধৈর্য এবং সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। সবসময় এতটা বোঝার জন্য এবং সবসময় আমাকে আরও ভাল করার জন্য চাপ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আরও ভাল। পাঞ্জাবি গান ও বনফায়ার আনন্দের সঙ্গে উপভোগ করেছি। সকালের ড্রাইভ ও প্রচুর পরিমাণে চা খেয়েছি। এটি আমার জীবনে এতটা স্মরণীয় করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ।'












Click it and Unblock the Notifications