অর্জুন ও করিনাকে ৫ দিন ঘরে আটকে রাখা হল! ছবির দৃশ্য নয়, বাস্তবেই!
অসাধরণ পরিচালক আর বালকির আগামী ছবিতে দেখা যাবে করিনা কাপুর ও অর্জুন কাপুরের জুটিকে। কিন্তু খবর সেটা নয়। খবর হল একই ঘরে ৫ দিন আটকে রাখা হল করিনা কাপুর ও অর্জুন কাপুরকে।
আজ্ঞে হ্যাঁ ঠিকই পড়ছে। করিনা ও অর্জুনকে একইসঙ্গে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। আসলে কারণটা হল, করিনা বয়সে ছোট অভিনেতার বিপরীতে কাজ করতে ততটা স্বচ্ছন্দ বোধ করছিলেন না। আর তাই করিনাকে চরিত্রে নিয়ে আসার জন্যই অর্জুনের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটি ঘরে আটকে রেখেছিলেন আর বালকি।

তাও এক-দু দিনের জন্য নয়, একেবারে ৫ দিনের জন্য!
সূত্রের খবর এই ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন করিনা ও অর্জুন। যেখানে করিনা হবে বাইরে কাজ করতে যাওয়া স্ত্রী এবং অর্জুন হবেন বেকার বাড়িতে বসে থাকা স্বামী।
ছবিতে এমন বহু দৃশ্য থাকবে যেখানে করিনা ও অর্জুনকে একে অপরের সঙ্গে ঝগড়া, তর্ক করতে দেখা যাবে। আর তাই সেই দৃশ্যগুলিতে বাস্তবিকতা আনতে চাইছেন আর বালকি। আর সেই কারণেই ছবির অভিনেতা-অভিনেত্রীকে ঘরবন্দি করা।
বালকির আগের ছবি শামিতাভ বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও অমিতাভ ও ধনুষের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল বিভিন্ন মহলে। এবার তাই শুধু অভিনয় নয়, বক্স অফিসেও সাড়া ফেলতে চাইছেন বালকি।












Click it and Unblock the Notifications