আমির খানের সঙ্গে কাজ করতে চান? এই আপনার কাছে সুবর্ণ সুযোগ!
আমির খানের সঙ্গে বড়পর্দায় কাজ করতে চান এমন মানুষের অভাব নেই এদেশে। তবে এবার আমির খানের সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ এসেছে।
আমির খানের সঙ্গে বড়পর্দায় কাজ করতে চান এমন মানুষের অভাব নেই এদেশে। তবে এবার আমির খানের সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ এসেছে।
তবে, বড়পর্দায় আমিরের সঙ্গে অভিনয় করা ন। বরং নিজের স্বেচ্ছাসেবী সংস্থা পানি-র জন্য ইনটার্ন খুঁজছেন আমির।

এই সংস্থা মূলত মহারাষ্ট্রকে খরা-মুক্ত রাজ্য করায় কাজ করছে। এই সংস্থা রাজ্যের জলস্তর বাড়ানোর চেষ্টা করে যাতে কৃষকরা নিজেদের শস্য বাঁচাতে পারে।
দঙ্গল ছবির অভিনেত্রী সান্যা মলহোত্রা পানি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সান্যা বলেন, "২০১৬ সালের জানুয়ারি মাসে দঙ্গল ছবির শুটিং শেষ হয়। আমাদের কাছে করার মতো কোনও কাজ ছিল না। তাই আমি আর ফতিমা ঠিক করি ভারত দর্শন করব। তখনই আমির খান আমাদের ইনটার্ন হিসাবে তাঁর সংস্থায় কাজ করার প্রস্তাব দেন। প্রথমটায় কী করব বুঝতে পারছিলাম না। তারপর অবশ্য তাঁর প্রস্তাবে রাজি হই।"
এরপর সান্যা বলেন, "মানুষ তাঁকে একজন দাুণ অভিনেতা হিসাবে চেনে। কিন্তু তিনি কত বড় মনের মানুষ তা আমরা জানার সুযোগ পেয়েছি। এই সময়টাতে আমরা আমির খানের মতো অণুপ্রেরণাপ্রদানকারী, উৎসাহপ্রেরণকারী মানুষের জীবনের একটা ঝলক দেখতে পেয়েছি।"












Click it and Unblock the Notifications