'কোই মিল গয়া'-য় জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন জানেন

জানেন কি, কোই মিল গয়া সিনেমায় মুখোশ পরা ভিনগ্রহের প্রাণী জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন? জাদুর চরিত্রে অভিনয় করেন বামনবীর অভিনেতা ইন্দ্রবদন জে।

হৃত্বিক রোশন অভিনীত কোই মিল গয়া সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়। সেই সিনেমায় হৃত্বিকের অভিনয় তো সাড়া ফেলেছে নিঃসন্দেহে। তবে তার সঙ্গে জনপ্রিয়তা পায় ভিনগ্রহ থেকে আসা প্রাণী জাদু-ও। মূলত এই জাদুকে কেন্দ্র করেই সিনেমাটি তৈরি হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন হৃত্বিকের বাবা রাকেশ রোশন।[আরও পড়ুন:নয়া অবতারে হৃতিক,এবার নীলকণ্ঠ শিবের ভূমিকায়]

'কোই মিল গয়া'-য় জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন জানেন

এই সিনেমায় হৃত্বিকের পাশাপাশি প্রীতি জিন্টাও অভিনয় করেন। তবে জাদু চরিত্রটি নিয়ে ছোট থেকে বড় সকলের আগ্রহ ছিল অনেক বেশি। তবে জানেন কি, মুখোশ পরা ভিনগ্রহের প্রাণীর চরিত্রে কে অভিনয় করেছিলেন?[আরও পড়ুন:যৌবনে কোন বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন রবি শাস্ত্রী]

'কোই মিল গয়া'-য় জাদুর চরিত্রে কে অভিনয় করেছিলেন জানেন

জাদুর চরিত্রে অভিনয় করেন ইন্দ্রবদন জে নামে এক শিল্পী। ছোটপর্দা হোক অথবা বড়পর্দা, সব জায়গাতেই তিনি পরিচিত মুখ। বামনবীর ইন্দ্রবদনের উচ্চতা ৩ ফুট। ফলে তিনি এই চরিত্রের জন্য একেবারে ফিট ছিলেন। যদিও তিনি প্রয়াত হয়েছেন।

উচ্চতা ও অভিনয় দক্ষতা জানতেন বলে ইন্দবদনকেই বেছে নেন রাকেশ রোশন। এবং মুখ না দেখিয়েও জাদু চরিত্রে অভিনয় করে চরিত্রটিকে জনপ্রিয় করে তোলেন এই বামন অভিনেতা। প্রায় একবছর সময় লেগেছিল জাদুর পোশাক ডিজাইন করতে। যা করেছিলেন অস্ট্রেলিয়ার জেমস কলনের। যা পরে ইন্দ্বদন অভিনয় করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+