নয়া অবতারে হৃতিক,এবার নীলকণ্ঠ শিবের ভূমিকায়
হৃতিক রোশনকে এবার দেখা যাবে হিন্দু দেবতা শিবের চরিত্রে। সৌজন্যে পরিচাবলক সঞ্জয় লীলা বনসালি।
তাঁর চোখের মায়াজালে ধরা দিয়েছেন অনেক অনুরাগী । তাঁর চোখ , আর পেটানো চেহারার জন্য় তাঁকে 'গ্রীক দেবতা' বলা হয়! তবে গ্রীক নয়, হৃতিক রোশনকে এবার দেখা যাবে হিন্দু দেবতা শিবের চরিত্রে। সৌজন্যে পরিচাবলক সঞ্জয় লীলা বনসালি।[অরও পড়ুন:ছোটবেলায় স্কুলে ঠাট্টার খোরাক ছিলেন, বড় হয়ে এঁরাই বলিউড কাঁপিয়েছেন]
অমিশ ত্রিপাঠির অন্য়তম বেস্ট সেলার 'ইমমর্টালস অফ মেলুহা'-র কাহিনিকে এবার ছবির পর্দায় নিয়ে আসতে চলেছেন বনসালি। নীলকন্ঠ শিবকে নিয়ে এই সিরিজের বইগুলির মধ্যে 'মেলুহাই' প্রথম। মূলত, কে আসলে ভগবান শিব? কী করেই বা তিনি নীলকণ্ঠ হলেন? কীভাবে শিব ও পার্বতীর দেখা হল, কীভাবেই বা তাঁদের বিয়ে হয়। এই সমস্ত কিছু নিয়েই এই কাহিনি।[অরও পড়ুন:'বিয়ে'-এর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন হৃতিক রোশন]

উল্লেখ্য, তৎকালীন সময়ে সোমরসের কী গুরুত্ব ছিল বা তার অপকার, সসময়কালে রাজনীতি বা সামাজিক প্রেক্ষাপটই বা কেমন ছিল, তা নিয়েই অমিশ ত্রিপাঠি রচনা করেন তাঁর বিখ্যাত কাহিনি 'ইমমর্টালস অফ মেলুহা'। এদিকে, এর আগে শোনা যায়, করণ জোহার এই কাহিনির ওপর ছবি বানাতে চলেছেন। তবে পরে সেই প্রকল্প তিনি বাতিল করেন। সেসময়ে ছবিটির নাম রাখা হয়' শুদ্ধি' বলে।
সঞ্জয়ের সঙ্গে আর আগে 'গুজারিশ' ছবিতে জুটি বাঁধেন হৃতিক। ইয়ুথনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি হয় সে ছবি। যদিও সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই নতুন এই প্রজেক্টে দুজনে মিলে কতটা সাফল্য পান এখন তাইই দেখার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications