রূপান্তরকামীদের চরিত্রে অভিনয় করে বলিউডের এই তারকারা সফলতার শিখর ছুঁয়েছেন

রূপান্তরকামীদের চরিত্রে অভিনয় করে বলিউডের এই তারকারা সফলতার শিখর ছুঁয়েছেন

বলিউড এমন অনেক তারকারা রয়েছেন যারা সিনেমায় নানান চরিত্রে অভিনয় করে থাকে যা হয়তো তাঁরা আগে তা করেননি। সেই চরিত্রে অভিনয় করে আজও হয়তো জনপ্রিয় হয়ে উঠেছেন। এমন তারকারা রয়েছেন যারা কিন্নরের ভূমিকায় অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছেন। জেনে নিন সেই তালিকায় কারা কারা কারা রয়েছেন।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

এবার বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের দেখা মিলবে ওয়েব সিরিজে। যেখানে তাকে সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি হটস্টারের দেখা যাবে। অভিনেত্রীর লুক দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্নরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আসন্ন ওয়েব সিরিজে সুপরিচিত হিজড়া গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে কর্মী গৌরী সাওয়ান্তের জীবনকে বিশ্বের সামনে আনতে চলেছেন এই অভিনেত্রী।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন অক্ষয় কুমার। হরর ফিল্ম 'লক্ষ্মী বোম্ব'-এ কিন্নরের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এই ছবির মাধ্যমে বলিউডের খিলাড়ি কুমার কিন্নরদের জীবনে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা বলার চেষ্টা করেছেন। প্রচারের সময় তিনি অনেক কিন্নরদের সঙ্গে দেখা করেছিলেন।

পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল

হিন্দি সিনেমা পরেশ রাওয়ালের অভিনয়ের কোনোও জবাব নেই। কমেডি হোক বা নেতিবাচক বা সিরিয়াস চরিত্র, তিনি যে চরিত্রে অভিনয় করেন তাতে প্রাণ ভরে যায়। পরেশ রাওয়াল ১৯৯৭ সালের 'তামান্না' ছবিতেও একজন কিন্নরের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তিনি একজন কিন্নরের জীবনকে সুন্দর কীভাবে করে তোলা যায় তাই তুলে ধরেছেন। অভিনেতার এই চরিত্রটি ভক্তদের হৃদয় ছুঁয়েছিল। এই চলচ্চিত্রটি জাতীয় পুরস্কারেও ভূষিত হয়।

 বিজয় রাজ

বিজয় রাজ

বিজয়রাজ বলিউডের সবচেয়ে দক্ষ অভিনেতাদের মধ্যে একজন। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতেও তিনি একজন কিন্নরের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটিতে তাকে 'রাজিয়া বাই'-এর লুকে দেখা গিয়েছিল এবং তিনি তার চরিত্রে এতটাই প্রাণ দিয়েছিলেন যে যখন ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছিল, লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আলিয়ার গাঙ্গুবাইয়ের লুক এবং তার ভূমিকা দেখার জন্য।

মহেশ মাঞ্জরেকর

মহেশ মাঞ্জরেকর

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং পারস অরোরা অভিনীত 'রাজ্জো' সিনেমায় মহেশ মাঞ্জরেকর বেগম নামে একজন কিন্নরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল।

 প্রকাশ রাজ

প্রকাশ রাজ

'অপ্পু' সিনেমায় একজন কিন্নরের চরিত্রে অভিনয় করেছিলেন প্রকাশ রাজ। সেখানে মহারানির চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে যিনি এক পতিতালয়ের মালিক ছিলেন। তাঁর অসাধারণ চরিত্রে অভিনয় দেখে অনেক অনুগামীই অবাক হয়েছিলেন।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+