কোন ভ্যেনুতে বিয়ে সারছেন আলী ও রিচা, যা শুনলে অবাক হবেন আপনিও
কোন ভ্যেনুতে বিয়ে সারছেন আলী ও রিচা, যা শুনলে অবাক হবেন আপনিও
প্রতীক্ষার অবসান! আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে আলী ফজল ও রিচা চাড্ডার। বর্তমানে বিয়ে নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। তারকাদের বিয়ে নিয়ে জল্পনা লেগেই থাকে। তাঁরা কোথায় বিয়ে করছেন, কী খাওয়াবেন, কী পরবেন তা নিয়ে কৌতূহল থাকে সকলের। তেমনই আলী ও রিচার বিয়ে নিয়ে সকলেই উদগ্রীব হয়ে রয়েছেন।

কোথায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে
৩০ সেপ্টেম্বর থেকে বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যা চলবে তিন ধরে। বুঝতেই পারছেন কত আড়ম্বের সঙ্গে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। তারপর তাঁরা মুম্বই উড়ে যাবেন। তাঁরা এই সপ্তাহে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। যেখানে তাদের বিয়ের উৎসব শুরু হবে বলে আশা করা হচ্ছে। তাদের স্বতন্ত্রতা বজায় রেখে দম্পতি ঐতিহ্যবাহী একটি ভিলা বুক করেছেন।

কোন ভ্যেনুতে হবে বিবাহ অনুষ্ঠান
দুজনে আইকনিক দ্য গ্রেট ইস্টার্ন হোমে একটি বিবাহের ভিলা বুক করেছেন তাঁরা। ১৭৬ বছরের পুরানো মিলের ভিতরে নানান আসবাবপত্রের দোকান এবং এখন একটি ইভেন্ট স্পেসও রয়েছে। জায়গাটি বিভিন্ন ধরণের বিবাহ, পার্টি, ফ্যাশন শো, উত্সব ইত্যাদির আয়োজন করেছে। এখন রিচা এবং আলীর পরিবারের সদস্যরা এই মজাদার বিবাহের পার্টি ভেন্যুতে পরিণত করার উদ্যোগ নিয়েছে। রিচা-আলীর অফ স্ক্রিন ব্যক্তিত্বের আভাস ক্যাপচার করার জন্য আসবাবপত্র সহ এই জায়গাটিকে একটি সুন্দর বিলাসবহুল অভিজ্ঞতামূলক জায়গায় রূপান্তর করার প্রচেষ্টা চলছে।

কারা থাকছেন অতিথির তালিকায়
ইতিমধ্যে রিচা চাড্ডা ও আলী ফজলের বিয়ের অতিথি তালিকাও প্রকাশ করা হয়েছে এবং মুম্বই রিসেপশনে আমন্ত্রিতদের মধ্যে হলিউডের আলী ফজলের সহ-অভিনেতা- জেরার্ড বাটলার এবং ডেম জুডি ডেঞ্চ রয়েছেন। আলি হলিউডের গুরুত্বপূর্ণ নির্মাতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন। সেই সঙ্গে দুই তরফের আত্মীয়রা আমন্ত্রিত থাকবেন।

কবে শেষ হবে অনুষ্ঠান পর্ব
শোনা যাচ্ছে, তাদের এই অনুষ্ঠানে অতিথিরা যেন নিজেদের ফোন না ব্যবহার করেন, এমন জানাচ্ছেন তাঁরা। কারণ সেই সময়টা তাঁরা ভালোভাবে বিবাহ অনুষ্ঠানের মজা যেন উপভোগ করতে পারবেন। তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে দিল্লিতে শুরু হবে। মুম্বইয়ে ৪ তারিখ শেষ হবে অনুষ্ঠান। বিয়ের পর তাঁরা সুখী দম্পতি হবেন এমনটাই আশা রাখি।












Click it and Unblock the Notifications