আলিয়া থেকে দীপিকা কোন খাবার দেখলে নিজেদের লোভ সামলাতে পারেন না, জানেন

খেতে কমবেশি সকলেই ভালবাসেন। তবে জানেন কি বলিউডের সেলেবদেরও খাবার খাওয়ার একটা ঝোক থাকে। তবে সুন্দর চেহারা ধরে রাখার জন্য তারা প্রায় জিম করেন, ব্যায়াম করেন। তবে তাদের সামনে তাদের পছন্দের খাবার যদি আপনি রাখেন তারা কিন্তু ডায়েটের কথা ভুলে গিয়ে সেই খাবার খেতে শুরু করবেন। যা দেখে অবাক হবেন আপনি নিজেও। দেখে নিন বলিউডের এই তারকাদের পছন্দের খাবার কী কী।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তিনি তাঁর শরীর সম্পর্কে কতটা যত্নশীল তাকে দেখলেই বোঝা যায়। তিনি নিয়মিত জিম করেন। আর তেল, চর্বি জাতীয় রান্না তিনি খান্না না, তা তাঁকে দেখলেই বোঝা যায়। তিনি খেতে যে খুব ভালোবাসেন তা কিন্তু সকলেই জানেন। তিনি চিকেন তন্দুরি খেতে খুব ভালবাসেন। তাই তার প্রত্যেকদিনের দুপুরের খাবারে এই খাবারটি থাকবেই থাকবে।

 হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন হৃত্বিক রোশন। আমরা সকলেই কিন্তু কমবেশি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করি। তার থেকে কখনোই ব্যতিক্রমী নন- বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তিনিও কিন্তুও স্ন্যাকস খেতে খুব পছন্দ করেন। তার পছন্দের খাবারের রয়েছে সিঙ্গারা। তিনি একটা নয় বারোটা সিঙ্গারা একসঙ্গে খেয়ে ফেলতেও পারবেন।

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ ভারতে, তাই তার খাবারের প্রথম পছন্দ কিন্তু দক্ষিণ ভারতীয় যে কোন খাবার। তবে তিনি ভীষণ পছন্দ করেন রসম রাইস খেতে। (রসম একরকমের তেঁতুল গোলা জল, অনেকটা ডালের মতো)।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলি ডিভা যে শরীর সম্পর্কে খুব সচেতনত তা কারোর অজানা নয়। তাছাড়া তাকে দেখলেও বোঝা যায় তিনি কতটা ফিট। অভিনেত্রী খেতে কিন্তু খুব ভালোবাসেন। তার প্রিয় এবং পছন্দের খাবার হল প্যানকেক। যেদিন তিনি চিট ডে পালন করেন সেদিন তিনি প্যানকেক খেয়ে থাকেন, এ কথা তিনি জানিয়েছেন কফি উইথ করণে।

সলমন খান

সলমন খান

বলিউডের দাবাং হলেন সলমন খান। তার চেহারার জন্য তিনি এখনোও অনেকের মনে জায়গা করে নিয়েছেন। তিনি বেশ জনপ্রিয় অভিনেতা। অনেক সুদক্ষ অভিনয়ের মাধ্যমে ভক্তদের মনে আজও নিজের একটা পাকাপাকি জায়গা করে রেখেছেন তিনি। অভিনেতা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। তিনি তার মা সালমা খানের হাতে তৈরি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

বলিউডের দেশি গার্ল হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খাবারের প্রতি আলাদা ভালোবাসা তাঁর। তবে শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন তিনি। এক সাক্ষাৎকারে তিনি, জানিয়েছিলেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাক্কি দি রোটি ( ভুট্টা তৈরির রুটি)

 রণবীর কাপুর

রণবীর কাপুর

বলিউডের কিউট অভিনেতাদের তালিকায় নাম রয়েছে রণবীর কাপুর। তিনি এই সকল অভিনেতা অভিনেত্রীদের মতন খেতে কিন্তু খুব ভালোবাসেন। তবে তিনি সবথেকে বেশি পছন্দ করেন জংলি মাটন কারী খেতে। যে মাটনটি তার ঠাকুমা রান্না করতেন সেই মাটনটি খেতে কিন্তু খুব পছন্দ করেন।

 সারা আলি খান

সারা আলি খান

সারা আলি খান খুব কম বয়সে অভিনয় দক্ষতার জন্য সকল অনুগামীদের মন জিতেছেন। তার পছন্দের খাবারে প্রথমে রয়েছে ছোলে ভাটুরে। তাছাড়াও তিনি হায়দরাবাদী চিকেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

রণবীর পত্নী আলিয়া ভাটকে সকলেই চেনেন। তাছাড়া তিনি একজন সুদক্ষ অভিনেত্রীও বটে। সদ্যই তিনি মা হয়েছেন। তিনি ভেজ খেতে খুব পছন্দ করেন অর্থাৎ তিনি নিরামিষ খাবার খুব পছন্দ করেন। তিনি দই ভাত এবং এবং ডাল খিচুড়ি খেতে খুব পছন্দ করেন।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে প্রায় সময়ে কোনও না কোনও কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। তিনি যে খুব স্লিম এবং সুন্দরী তা বলার অপেক্ষা রাখেনা। তবে অভিনেত্রী কিন্তু খেতে খুব পছন্দ করেন। তার সব থেকে প্রিয় খাবার হল চিজ নানের সঙ্গে বাটার চিকেন। এই খাবারটি দেখলে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+