অস্কারে 'বেস্ট অরিজিন্যাল সং ‘নাটু নাটু’, তারকারা জানালেন শুভেচ্ছা, কী প্রতিক্রিয়া সেলেবদের
বেস্ট অরিজিন্যাল সংয়ের সেরার শিরোপা জিতেছেন রাজামৌলির সিনেমা আরআরআরের ‘নাটু নাটু’ গানটি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই এম এম কিরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান অনুগামীদের মন আঁচড় কেটে গেছে।খুশিই সোশ্যআল
রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, আর এই মঞ্চেই বেস্ট অরিজিন্যাল সংয়ের সেরার শিরোপা জিতেছেন রাজামৌলির সিনেমা আরআরআরের 'নাটু নাটু’ গানটি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই এম এম কিরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান অনুগামীদের মন আঁচড় কেটে গেছে। এই বিভাগেই মনোয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'।

এই গান অস্কার জয়ের আনন্দে খুশি দেশবাসী
নাটু নাটু সোনার ট্রফি জিতে ভারতে এক ইতিহাস তৈরি করেছে। এই খুশিতে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে আনন্দে, দেশবাসী যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। তবে এই জয়ে আনন্দিত হয়েছেন বলিউড তারকারাও। সেই খুশিই সোশ্যআল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট , প্রিয়াঙ্কা চোপড়া , বিবেক অগ্নিহোত্রী ও চিরঞ্জীবী। তারা অস্কার জয়ের প্রশংসা করেছেন। কী জানালেন তারকারা।

আলিয়া ভাট কী জানালেন
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নাটু নাটু গানটির বেস্ট অরিজিন্যাল সং হয়েছে। তিনি লিখেছেন, আআআ...। সেই সঙ্গে তিনি খুশির একটি ইমোজিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

কী জানালেন প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ;ইয়েস টিম, সেই সঙ্গে ভারতীয় পতাকার ছবি শেয়ার করেছেন। নাটু নাটু গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন অভিনেত্রী।
|
টুইট করলেন চিরঞ্জীবি
অভিনেতা চিরঞ্জীবি টুইট করে জানিয়েছেন, 'নাটু নাটু অন দ্য ওয়ার্ল্ড!!! সেই সঙ্গে দিয়েছেন হাততালির ইমোজিও। সেরা গানের অস্কার পেয়েছে। সেই সঙ্গে তিনি শুভচ্ছা জানিয়েছেন পরিচালক রাজামৌলি, এম এম কিরাবানী, রাহুল শিপলীগুঞ্জ, তারক, রাম চরণ-সহ অন্যান্যদের।
|
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জানালেন শুভেচ্ছা
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জানান, আরআরআরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নাটু নাটু গানটি সেরা গান, অস্কার জেতার জন্য, ভারতকে গর্বিত করার জন্য। সেরা ডকুমেন্টারি শর্ট, কার্তিকি গনসালভেসকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়েছেন।
|
আনন্দিত প্রভুদেবাও
সকলের সঙ্গে অস্কারের জয়ে আনন্দিত হয়ে উঠেছেন প্রভুদেবা। প্রেমরক্ষিত তুমি এটা করেছে, তোমার জন্য আমরা সবাই গর্বিত। এই গানের কোরিওগ্রাফি অসাধারণ।

গানটি কে গেয়েছেন
সিনেমা আরআরআরের নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের তালিকায় এসেছে। এম এম কিরাবাণী, কালা ভৈরব, ও রাহুল সিপলিগঞ্জের গান নিয়ে চারিদিকে যেন এখন হৈহৈ রব পড়ে গেছে।এমএম কিরাবানী গান থেকে রাজামৌলীর অ্যাকশন যেন সকলের মন জয় করে নিয়েছে। ছবিতে এই সুন্দর গানের সঙ্গে রাম চরণ ও এনটি আর জুনিয়রকে নাচতে দেখা গিয়েছে।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications