লকডাউন থেকে কি শিখলেন শাহরুখ খান? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর উপলব্ধি
দীর্ঘদিন ধরে রূপোলি পর্দা থেকে সরে রয়েছেন বলিউডের কিং খান। তবে তাঁর ভক্তদের সঙ্গে এই লকডাউনের সময়ও তিনি অনবরত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন। মাঝে মাঝেই তিনি টুইটারের মাধ্যমে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং নোভেল করোনা ভাইরাস নিয়ে সকলকে সতর্ক করেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য কর্মীদের সহায়তা করার জন্য তাঁর মির ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন ভক্তদের কাছে। ইনস্টাগ্রামে শাহরুখ লকডাউনের সময় তিনি কি শিখলেন তা ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন। সঙ্গে শাহরুখ তাঁর সানকিসড সেলফি দিয়েছেন।

শাহরুখ এই গৃহবন্দী হয়ে উপলব্ধি করে লিখেছেন, 'নিজের চারপাশে অংসখ্য মানুষের প্রয়োজন নেই। শুধুমাত্র যাঁদের আমরা ভালোবাসি তাঁরাই যথেষ্ট। আমরা একটা কঠিন এবং অস্থির সময়ের মধ্যে জীবনযাপন করেছি। বাস্তবে আমরা যে বিষয়গুলোকে ততটা গুরুত্ব দিই না, সেগুলোই করতে হচ্ছে। আমাদের আশেপাশে বেশি লোকের প্রয়োজন নেই (আবেগের সঙ্গে)। আমরা ঘরবন্দি হয়ে পড়েছি। যখন এই ধরনের মিথ্যে নিরাপত্তা অর্জনের চেষ্টা করা হয়, তখন আমাদের জীবনকে নতুন ভাবে কল্পনা করতে পারি।’
Lockdown lessons... pic.twitter.com/yYhAwseLBv
— Shah Rukh Khan (@iamsrk) May 15, 2020
একই সঙ্গে শাহরুখ লিখেছেন, 'আমরা যে এত লড়াই করেছি, তাদের সঙ্গে যেন আমরা হাসতে পারি এবং জানতে পারি যে আমাদের ধারণাগুলি প্রকৃতপক্ষে সঠিক ছিল না। তাদের থেকে বড়ো আর কিছু নয়। সর্বোপরি, ভালোবাসা এখনও সকলের জন্য মূল্যবান, অন্য কেউ আপনাকে যাই বলুক না কেন।’ এই পোস্টের তিনি নাম দিয়েছেন 'লকডাউন শিক্ষা’। কিন্তু হঠাৎ করে তাঁর এমন উপলব্ধি হল কেন তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বলিউডে কোনও সিনেমায় দেখা যায়নি শাহরুখকে। উপরন্তু করোনা ভাইরাসের কারণে অধিকাংশ সিনেমার শুটিং ও প্রকল্প স্থগিত হয়ে পড়ে রয়েছে। তাই কার্যত গৃহবন্দী হয়েই পরিবারের সঙ্গে দিন কাটাতে হচ্ছে শাহরুখকে।
করোনা–সঙ্কট মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছেন শাহরুখ। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি নিজের সংস্থার মাধ্যমে দু:স্থদের খাবারের ব্যবস্থা, চিকিৎসার সঙ্গেই করোনা যোদ্ধাদের জন্য বিশেষ তহবিলও গড়েছেন। দিল্লি, মুম্বই এবং কলকাতার পাশে সক্রিয় ভাবে দাঁড়িয়েছেন এই অভিনেতা।












Click it and Unblock the Notifications