বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি ব্যান করায় নিন্দা জানিয়ে সরব প্রযোজক অ্যাসোসিয়েশন ইম্পা
'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি মুক্তির আগে থেকে নানান বিতর্ক লেগে রয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পরেও কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি বাংলায় ব্যান করেছেন। এবার দেশের সিনেমার প্রযোজকদের সংগঠন ইম্পা বা ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েসন (IMPPA) ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করার জন্য নিন্দা করেছেন।
তবে রাজ্যে সিনেমাটি ব্যান করার জন্য ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েসনের তরফে বলা হয়েছে, মমতা সরকারের এই সিদ্ধান্ত বাক স্বাধীনতায় চূড়ান্ত আঘাত ও লঙ্ঘন করে বলে তাঁরা মনে করে। তবে, 'দ্য কেরালা স্টোরি'-র প্রযোজক বিপুল শাহ বাংলায় তার সিনেমার নিষেধাজ্ঞা নিয়ে আইনি পথেও যাচ্ছেন।

সিনেমাটি মূলত কেরলের ৩২ হাজার নিখোঁজ মেয়েদের গল্প যাদের প্রথমে মগজ ধোলাই করা হয়েছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং পরে আইএসআইএস সন্ত্রাসী বানানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। আসন্ন সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ মে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ। তবে ছবিটি নিয়ে শুধু সিপিআইএমই নয়, ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন কংগ্রেসও।

এই ছবির গল্প নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে ছবিটি সেই সব মেয়েদের গল্প যারা নার্স হওয়ার স্বপ্ন দেখে কিন্তু তারা আইএসআইএসের সন্ত্রাসী হয়ে ওঠে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। 'দ্য কেরালা স্টোরি'-এর ট্রেলারে ব্রেন ওয়াশ, লাভ জিহাদ, হিজাব ও আইএসআইএস-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তা নিয়ে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছেন।
Indian Motion Pictures Producers Association (IMPPA) condemns the ban of movie 'The Kerala Story' in West Bengal
— ANI (@ANI) May 9, 2023
This is a serious violation of the freedom of expression: IMPPA
মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যের শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে 'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করা হল। এই সিনেমাটিতে এমন অনেক দৃশ্য দেখানো হয়েছে যা রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই রাজ্যে ব্যান করা হল ছবিটি। উল্লেখ্য, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবিটিকে ছাড়পত্র দিতে এক মাসের বেশি সময় নিয়েছে। ১০ টি দৃশ্যও কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল।












Click it and Unblock the Notifications