আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ইউটিউব চ্যানেলগুলিকে কী নির্দেশ দিল আদালত
বড় বড় সেলেবদের নিয়ে মাঝে মধ্যেই ভুয়ো খবর প্রচার হয়, সেখান থেকে অনেক সময় বাদ যান না সেই তারকাদের সন্তানরাও। বর্তমানে ইন্টারনেটের যুগে এযেন আরও বেড়েছে। ইউটিউব খুললেই এমন অনেক ভুয়ো খবর চোখে পড়ে সকলেরই। তবে এবার অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার জীবন ও স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর রটেছে। আর যার জেরে আরাধ্যাকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে, আজ সেই মামলার শুনানির দিন ছিল। কী জানাল আদালত
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, আরাধ্যাকে নিয়ে আর কোনও শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কনটেন্ট করা যাবে না। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের এগারো বছরের মেয়ে আরাধ্যার মানসিক স্বাস্থ্য কিংবা চেহারা নিয়ে ভিডিও তৈরি করার অভিযোগে একগুচ্ছ ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত।

দিল্লি হাইকোর্টে উপস্থিত ছিলেন দয়ান কৃষ্ণান, অমিত নায়েক ও প্রভিন আনন্দ। এই ঘটনায় বিচারপতি হরিশঙ্কর জানান, যে ইউটিউব চ্যানেল্গুলি এমন কাজ করেছে তাঁদের ভিডিও পাবলিশ বা আপলোড করা থেকে এখন দূরে রাখা হয়েছে। ছোট আরাধ্যার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকবে থাকবে না , তবে এখানেই শেষ নয়, ইউটিউবের মালিকদের খুঁজে বের করার নিদেশ দেওয়া হয়েছে, গুগলের ওপর পড়ছে সেই ভার।
আদালত আরও জানিয়েছে, ইউটিউবগুলির মালিকের নাম জানার সঙ্গে সঙ্গে তা জানাতে হবে এবং সেই সঙ্গে ঘটনা সম্পর্কিত ইউআরএলগুলি ডিলিট করে দিতে হবে। প্রত্যেক শিশুর ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করা উচিত নয়, শিশুদের ইচ্ছে- অনিচ্ছাকে সম্মান দেওয়া কর্তব্য। তা কোনও সেলেবের সন্তান হোক কিংবা কোনোও সাধারণ ঘরের সন্তান। তাঁদের মানসিক বা শারীরিক বিষয়ে ভুল খবর ছড়ানো আইনের চোখে দণ্ডনীয় অপরাধ।

বলা বাহুল্য, আরাধ্যার নামে খারাপ মন্তব্য করা হলে তার মা ঐশ্বর্য কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি কিন্তু মেয়েকে নিয়ে কোনও রকম ট্রোল একদমই সহ্য করবেন না। একজন পাবলিক ফিগার হওয়ায় তাঁকে বা ঐশ্বর্যকে নিয়ে কটাক্ষ করতেই পারে মানুষ। কিন্তু তা বলে আরাধ্যাকে এসবের মধ্যে টেনে আনা উচিত নয় কখনোই।
উল্লেখ্য, বব বিশ্বাস ছবির প্রচারের সময় ট্রোলদের সতর্ক করেছিলেন আরাধ্যা বাবা অভিনেতা অভিষেক বচ্চন। আরাধ্যা বচ্চন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কিছুদিন আগে আরাধ্যা ও তার মা ঐশ্বর্যকে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে আরাধ্যাকে দেখা গিয়েছিল সাদা পোশাকে দেখা গিয়েছিল, আর তার মাকে দেখা গিয়েছিল কালো পোশাকে।












Click it and Unblock the Notifications