আংটি থেকে পোশাক, ভিকি ও ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের কিছু অজানা তথ্য জানুন এক নজরে

ভিকি ও ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের কিছু অজানা তথ্য জানুন এক নজরে

৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রীতিমতো স্বপ্নের মতো ডেস্টিনেশন বিয়ে করলেন বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই জুটি পবিত্র বন্ধনে চিরতরে বাধা পড়লেন। বিয়ের পর রাতেই ভিকি ও ক্যাটরিনা দু’‌জনেই বিয়ের কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেন, যা দেখার পর বলিউড তারকাদের শুভেচ্ছায় ভরে যায় নেট দুনিয়া। তবে এই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়ের মধ্যে দারুণ কিছু বিষয় রয়েছে যা অনেকেই হয়ত জানেন না। বর–বউয়ের বিয়ের আংটি থেকে শুরু করে তাঁদের পোশাক, মণ্ডপ সব জেনে নিন এখানে।

ভিকক্যাটের মনমুগ্ধ করা লক্ষাধিক টাকার বিয়ের আংটি

ভিকক্যাটের মনমুগ্ধ করা লক্ষাধিক টাকার বিয়ের আংটি

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের বিয়ের জন্য দারুণ আংটি বেছে নিয়েছিলেন। একদিকে ক্যাটরিনার আঙুলে দেখা গিয়েছে চৌকো আকারের নীল রঙের প্ল্যাটিনাম আংটি, যেখানে দু'‌টি স্তর জুড়ে শুধুই হিরে, যার মূল্য ৭.‌৪ লক্ষ টাকা, অপরদিকে ভিকি কৌশলের আঙুলে শোভা পেয়েছে টিফানি ক্লাসিক আংটি, যার মূল্য ১,২৮,৫৮০ লক্ষ টাকা। এই দু'‌টি আংটি এসেছে টিফানি সোলেস্তে থেকে।

 রয়্যাল সব্যসাচীর পোশাক ও গয়না ভিকি–ক্যাটের জন্য

রয়্যাল সব্যসাচীর পোশাক ও গয়না ভিকি–ক্যাটের জন্য

বউ ক্যাটরিনা ও বর ভিকি কৌশল তাঁদের বিশেষ দিনের জন্য গয়না ও পোশাকের ক্ষেত্রে সব্যসাচীকেই বেছে নিয়েছিলেন। এদিন ক্যাটরিনার পরনে ছিল উজ্জ্বল লাল রঙের শাড়ি এবং ভিইকি পরেছিলেন আইভরি শেরওয়ানি।

 ভিকি ও ক্যাটরিনার সাত পাকে ঘোরা

ভিকি ও ক্যাটরিনার সাত পাকে ঘোরা

হিন্দু রীতি মেনেই বিয়ে হয় ক্যাটরিনা ও ভিকির। জানা গিয়েছে যে এই দম্পতি বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে ৩.‌৪৫ মিনিটের মধ্যে সাত পাকে ঘোরেন।

বিয়ের মণ্ডপের দিকে সফর

বিয়ের মণ্ডপের দিকে সফর

বিশেষ সূত্রের খবর, ক্যাটরিনা বিয়ের মণ্ডপে আসেন ফুল দিয়ে সাজানো দারুণ সুন্দর পালকিতে চেপে, অপরদিকে ভিকি কৌশলের পাগড়ি বাধার পর তিনি ভিনটেজ গাড়িতে চেপে মণ্ডপে আসেন। জানা গিয়েছে যে ফোর্টের শীস মহলে বিয়ের মণ্ডপ তৈরি করা হয় মন্দিরের দিকে মুখ করে এবং এই মণ্ডপ সাজানো হয় হলুদ, কমলা ও গোলাপি রঙের ফুল দিয়ে।

গুলাবি সঙ্গীত

গুলাবি সঙ্গীত

ক্যাটরিনা ও ভিকি উভয়ই তাঁদের সঙ্গীতের জন্য গোলাপি রঙকে বেছে নিয়েছিলেন। জানা গিয়েছে যে সঙ্গীতে এই লাভবার্ডস পারফর্মও করেছেন। সঙ্গীত সেরিমনিতে ক্যাটরিনার পরেছিলেন গোলাপি রঙের লহেঙ্গা ও ভিকির পরনে ছিল গোলাপ দেওয়া শেরওয়ানি।

 বিজলি–বিজলি গানে নাচ

বিজলি–বিজলি গানে নাচ

৯ ডিসেম্বর তাঁদের বিগ ডে-এর আগে ক্যাটরিনা ও ভিকি তাঁদের সঙ্গীতে কিছু দারুণ গানে পারফর্ম করেন। নব বিবাহিত দম্পতি নাকি সঙ্গীতের দিন হার্ডি সাধুর জনপ্রিয় গান বিজলি বিজলিতেও পারফর্ম করেন।

 ভিকট্রিনার সঙ্গীতে ৫ টায়ারের কেক

ভিকট্রিনার সঙ্গীতে ৫ টায়ারের কেক

সঙ্গীত সেরিমনির দিন ভিকি ও ক্যাট সাড়ে চার লক্ষের একটি কেকও কাটেন। পাঁচ টায়াআর বিশিষ্ট কেকটি তৈরি হয়েছে বেরি দিয়ে এবং তা তৈরি করেছেন দিল্লির খ্যাতনামা কেক প্রস্তুতকারক মায়রা ঝুনঝুনওয়ালা।

ভিকি ক্যাটরিনার বিয়ের ফুটেজ বিক্রি

ভিকি ক্যাটরিনার বিয়ের ফুটেজ বিক্রি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের এই বিশেষ দিনের জন্য সব ধরনের প্রস্তুতি খুবই গোপনীয়তার সঙ্গে এবং ব্যক্তিগতভাবে করেছেন। ভিকি-ক্যাটের বিয়েতে কোনও মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে শোনা গিয়েছে যে ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়ের ফুটেজ ১০০ কোটি টাকায় কোনও ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করেছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+