Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতাকে সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা বলিউডের তারকা অভিনেতার! টুইট বার্তায় কী উঠে এলো

মঙ্গলবারের কলকাতার অশান্ত ছবি ঘিরে রীতিমত আতঙ্কে বাংলা। অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রাজ্যরাজনীতি আপাতত উত্তপ্ত। বিদ্য়াসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙা এথেক শুরু করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে গত রাত থেকেই কলকাতা থেকে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে নাম উঠে এসেছে এক বিজেপি নেতারও। আর এই ঘটনা তথা মমতার ছবি বিকৃতি করে ফেসবুকে মিম কাণ্ড ঘিরে এবার সরব হলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

মমতাকে সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা বলিউডের তারকা অভিনেতার! টুইট বার্তায় যা উঠে এলো

এদিন এক টুইটে বিবেক ওবেরয় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ইরাকের এককালের একছত্র রাষ্ট্রনেতা সাদ্দাম হুসেনের সঙ্গে। বিবেক এদিন সাদ্দামের সঙ্গে মমতার তুলনা করে টুইট পোস্ট-এ লেখেন,' আমি বুঝছি না শ্রদ্ধেয় দিদি এরকম সাদ্দাম হুসেনের মতো ব্যবহার কেন করছেন!' বিবেক দাবি করেন, বাংলায় গণতন্ত্র 'একনায়ক দিদি'র আওতায় ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। বিবেক ওবেরয় এদিন ছবি বিকৃতিকাণ্ডে প্রিয়ঙ্কা শর্মা ও কলকাতায় মূর্তিভাঙার ঘটনায় তেজেন্দ্র বাগ্গার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন।

মমতাকে সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা বলিউডের তারকা অভিনেতার! টুইট বার্তায় যা উঠে এলো

বলিউডে মোদীর বায়েপিকের প্রযোজক সন্দীপ সিংও ১৪ মে একটি টুইট পোস্ট-এ মমতাকে আক্রমণ করেছেন। সেখানে তিনি মমতাকে 'মহিলা দাউদ ' বলে কটাক্ষ করেন। সঙ্গে প্রিয়ঙ্কা শর্মার গ্রেফতারিরও প্রতিবাদ করেন তিনি।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+