বিরাটের হোটেলের ঘরে গোপন ভিডিও ফাঁস, রেগে আগুন অনুষ্কা, কী প্রতিক্রিয়া দম্পতির

বিরাটের হোটেলের ঘরে গোপন ভিডিও ফাঁস, রেগে আগুন অনুষ্কা, কী প্রতিক্রিয়া দম্পতির

এবার এক খারাপ ঘটনার সম্মুখীন হলেন বিরাট কোহলি! তবে কি সেই খারাপ ঘটনা? তার হোটেলের ঘরের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে, খেলোয়াড়ের অনুপস্থিতিতে তার হোটেলের ঘরে ঢুকে এক ভক্ত ভিডিও শেয়ার করেছেন। ঘরের ভিডিও বাইরে চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছেন বিরাট কোহলি সহ তার অনুষ্কা শর্মা। তবে কি রয়েছে সেই ভিডিওতে?


কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে

সম্প্রীতি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কোহলির অনুপস্থিতিতে হোটেলের ঘরে ঢুকে ভিডিও করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জুতা, জামা থেকে শৌচাগার সহ ঘরের অন্যান্য জিনিসপত্র সবকিছু সেই ভিডিওতে ধরা পড়েছে। সেখানে কোহলির টুপি, চশমা থেকে শুরু করে অন্যান্য জিনিসও কিন্তু দেখা গেছে। এই ভিডিও দেখে বেশ রেগে গেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

কী জানালেন বিরাট

কী জানালেন বিরাট

যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানে বিরাট লিখেছেন, এই ঘটনাটি খুব খারাপ। এটা খুব অসম্মানজনক ও অপমানজনক। আমি জানি সকল ভক্তই তাদের পছন্দের খেলোয়াড়কে দেখতে খুব ভালোবাসেন। তাদের সঙ্গে দেখাও করতে চান। আমি আমার ভক্তদের ভালবাসি এবং তাদের যথেষ্ট সম্মান করি। তবে এই ভিডিও দেখে আমি খুবই আতঙ্কিত। এই ভিডির জন্য বেশ লজ্জায় পরেছেন ক্রিকেটার।

এই কাজে খুশি খুব অখুশি বিরাট

এই কাজে খুশি খুব অখুশি বিরাট

তবে তিনি এও জানিয়েছেন, এতে তার গোপনীয়তা নষ্ট হয়েছে। তিনি জানিয়েছেন যে, হোটেলের রুমে যদি গোপনীয়তা নষ্ট করা হয় সেটা কিন্তু খুব খারাপ । এই ঘটনায় তিনি খুব অখুশি। তিনি জানিয়েছেন, এই ধরনের কাজকে কখনোই তিনি সমর্থন করেন না। কোন মানুষের ব্যক্তিগত জায়গায় ঢোকা কখনোই ঠিক না। প্রত্যেকের ব্যক্তিগত জায়গাকে সম্মান করা উচিত। তবে অবশ্যই এইসব জিনিস নিয়ে কখনোই বিনোদনের রসদ করে তুলবেন না, এমনই জানিয়েছেন বিরাট কোহলি।

কী জানালেন বিরাট পত্নী

কী জানালেন বিরাট পত্নী

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে। সেখানে অনেক অনুগামীরাই নানান রকম কমেন্ট করেছেন। এই ভিডির প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কা শর্মাও। এই ধরনের পোস্টে তিনি যথেষ্ট বিরক্ত। যিনি এই ধরনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট পত্নী তাঁকে যথেষ্ট পরিমাণে তিরস্কার করেছেন। অনুষ্কা শর্মা এই পোস্টের জন্য ভীষণভাবে রেগে আছেন। সেই সঙ্গে অভিনেত্রী তাঁকে ভীষণভাবে কটাক্ষও করেছেন। তিনি জানিয়েছেন কারোর ব্যক্তিগত ভিডিও কখনোই বাইরে শেয়ার করা উচিত নয়। এতে গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। সেই সঙ্গে ঘটনাটি যথেষ্ট নিন্দনীয় বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+