দীপিকার জন্য 'দেশি মুন্ডা'র অবতারে সামনে এলেন ভিন ডিজেল!
জল্পনা আগের থেকই ছিল। ট্রিপল এক্স ছবির প্রচারে ভারতে আসতে পারেন হলিউড তারকা ভিন ডিজেল। সেই মতোই তাঁর ভারতে আগমন। কিন্তু যে অবতারে ভিন ডিজেলকে দেখা গেল ক্যামেরার সামনে তা চমকে যাওয়ার মতো। [দীপিকার প্রেমে পাগল ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার]
সম্প্রতি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোষাকে একসঙ্গে র্যাম্পে হাঁটতে দেখা গেল দীপিকী পাডুকোন এবং ভিন ডিজেলকে। একেবারে দেশি মুন্ডার অবতারে হাজির হয়ে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দিলেন এই হলিউড তারকা। [(ছবি) কেন দীপিকাকে 'চিট' করেছিলেন, চমকে দেওয়া স্বীকারোক্তি রণবীর কাপুরের!]

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল শেরওয়ানি তে একেবারে ভারতীয় অবতারে হাজির হয়ে দর্শকদের মন জিতে নিলেন ভিন ডিজেল। ব্ল্যাক আউটফিটে দীপিকাকেও মানিয়েছিল চমৎকার। [কেন দীপিকার পারিশ্রমিক ১০ কোটি টাকা, ফাঁস করলেন ঈর্ষাণ্বিত অভিনেত্রী!]
২০১৭ সালের ২০ শে জানুয়ারি ট্রিপল এক্স রিটার্ন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি দীপিকার প্রথম হলিউড সিনেমা। এর আগেও ট্রিপল এক্স সিনেলার প্রত্যেকটি সিক্যুয়েল বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাই এই ছবিটিকে ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যে তুমুল উৎসাহ রয়েছে। এই সিনেমায় দীপিকার উপস্থিতি দর্শকদের উৎসাহের বাড়তি কারণ বলেই মনে করা হচ্ছে। [(ছবি) ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর দীপিকার সঙ্গে সময় কাটাচ্ছেন রণবীর!]












Click it and Unblock the Notifications