সুবিধাবাদীর দল! 'মি টু' নিয়ে পাল্টা তোপ বিকাশের, পাঠালেন আইনি নোটিস

ফিল্মমেকার বিকাশ বহলের বিরুদ্ধে কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে যায় বলিউড। ফ্যান্টম ফিল্মস-এর বিকাশের সঙ্গে গাঁটছড়া ছেড়ে বেরিয়ে আসেন অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানেরা।

ফিল্মমেকার বিকাশ বহলের বিরুদ্ধে কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে যায় বলিউড। ফ্যান্টম ফিল্মস-এর বিকাশের সঙ্গে গাঁটছড়া ছেড়ে বেরিয়ে আসেন অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানেরা।

সুবিধাবাদীর দল! মি টু নিয়ে পাল্টা তোপ বিকাশের, পাঠালেন আইনি নোটিস

যৌন হেনস্থার জেরে বিপাকে পড়েছে বিকাশের ফিল্ম 'সুপার থার্টি' ও '৮৩'। এবার অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটওয়ানের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে পাল্টা তোপ দাগলেন বিকাশ।সূত্রের দাবি, বিকাশ মনে করছেন তাঁর পুরনো সহযোগীরা সকলে মিলে পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। আর তাঁর ফিল্মের প্রোডাকশনের কাজ যাতে নষ্ট হয় তার চেষ্টা করছেন। বিকাশের অভিযোগ অনুরাগ কশ্যপ ঘুষ দিয়ে সংস্থার আরও মহিলা কর্মীকে এমন অভিযোগ তোলার টোপ দিয়েছেন। পাশাপাশি নোটিসে বিকাশ দাবি করেছেন, যো ঘটনার অভিযোগ তোলা হচ্ছে তা কোনও আইনী প্রতিষ্ঠানে তোলা হয়নি। এমন ঘটনায় মিডিয়াকে ব্যবহার করে বিকাশের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ফ্যান্টম ফিল্মসের অন্যতম সদস্য অনুরাগ কাশ্যপ বিকাশের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা সম্পর্কে জানতেন বলে জানা যায়। প্রসঙ্গত, বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ফ্যান্টম ফিল্মসের এক মহিলা কর্মী প্রথম জানান। সেই অভিযোগ অনুরাগকেও জানানো হয়েছিল। তবে তিনি কোনবও ব্যবস্থা নেননি বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+