টেলিভিশন কামব্যাক করছেন বিদ্যা বালন!
মুম্বই, ২ এপ্রিল : ফের একবার টেলিভিশনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। বিখ্যাত মার্কিন টক শো হোস্ট অপরা উইনফ্রে-র শো-এর আদলে একটি টক শো তিনি সঞ্চালনা করবেন বলে জানা গিয়েছে।
মুম্বই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, এবিষয়ে চূড়ান্ত কথাবার্তা নাকি প্রায় সাড়া হয়ে গিয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টি চূড়ান্ত হলেই শো'এর কাজ শুরু হবে।

বিদ্যার কেরিয়ারের শুরুটা হয়েছিল ছোট পর্দাতেই। তারপর পরিণীতা, পা, কাহানি, ডার্টি পিকচার- একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন বলিউড অভিনেত্রী হিসেবে।
জানা গিয়েছে বিদ্যার এই টক শো'এর শুটিং হবে হলিউড স্টুডিওতে। সেইজন্য আগামী বেশ কয়েকমাস ছবি করার কোনও সম্ভাবনা নেই তাঁর। তবে বিদ্যা বা নতুন শো'এর প্রযোজনা সংস্থার তরফে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি।












Click it and Unblock the Notifications