Bhool Bhulaiyaa-3: ফের মঞ্জুলিকার ভূমিকায় বিদ্যা, সঙ্গে আরেক অভিনেত্রী, জানেন কে?
আবার মঞ্জুলিকার ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালনকে। তৈরি হচ্ছে ভুলভুলাইয়া-৩। ভুলভুলাইয়ায় মঞ্জুলিকার সােজ সকলকে চমকে দিয়েছিলেন বিদ্যা। তারপরে ভুলভুলাইয়া-২-তে দেখা যায়নি তাঁকে। তার জায়গায় এসেছিলে তাব্বু। কিন্তু তাঁকে বেশি পছন্দ করেননি দর্শকরা।
এবার আবারও বিদ্যা বালনকে দেখা যাবে মঞ্জুলিকার চরিত্রে। শোনা যাচ্ছে ছবিতে বিদ্যা বালন তো থাকছেনই সঙ্গে থাকছেন কার্তিক আরিয়ানও। আগের ছবিতে ছিলেন কার্তিক। এখানে আবার নয়া টুইস্ট আছে। শোনা যাচ্ছে এই ছবিতে আরও এক তারকাকে দেখা যাবে। সূত্রের খবর মাধুরী দিক্ষিতকে দেখা যাবে এই ছবিতে।

তার থেকেও বড় খবর মাধুরী দিক্ষিতকে নাকি ভুতের চরিত্রে দেখা যাবে। মঞ্জুলিকা ভার্সেস আরেক ভুত এই দুয়ের মধ্যে নাকি কাহিনী ঘোরা ফেরা করবে। আর সেই দ্বিতীয় ভুতের চরিত্রে নাকি দেখা যাবে মাধুরী দিক্ষিতকে। আগামী মাস থেকেই নাকি ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।
আরও শোনা যাচ্ছে ছবিতে কার্তিক আরিয়নের বিপরীতে নাকি দেখা যাবে সারা আলি খানকে। আগের ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে ছিলেন কিয়ারা আদবানী। সারা আলি খানের সঙ্গে আবার কার্তিক আরিয়নের সম্পর্ক তৈরি হয়েছিল বলে জল্পনা শুরু হয়েছিল। তারপরেই আবার ব্রেক আপের খবরও শোনা যায়। আবার নাকি তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে।
তবে ছবির পরিচালক অনিজ বাজমি জানিয়েছেন ছবিতে অক্ষয় কুমার থাকছেন না। ২০২২ সালে মুক্তি পাওয়া ভুলভুলাইয়া-২ বক্স অফিসে বেশ সাফল্য পেেয়ছিল। শুধু ভারতেই ১৮০ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করেছিল ছবিটি। কাজেই ভুলভুলাইয়া-৩ নিয়েও দর্শকদের মধ্যে আশা রয়েছে। বিদ্যা বালন মঞ্জুলিকার ভূমিকায় ফিরলে খুশি হবেন দর্শকরাই। অনেকদিন তাঁকে বড় পর্দায় দেখা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications