প্রয়াত সত্যজিৎ রায়ের ‘মছলীবাবা’ তথা বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
প্রয়াত সত্যজিৎ রায়ের ‘মছলীবাবা’ তথা বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
সত্যজিৎ রায় পরিচালিত 'জয় বাবা ফেলুনাথ’–এর মছলীবাবা খ্যাত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। মৃণাল সেনের 'নীল আকাশের নীচে’ ছবির মধ্য দিয়ে প্রথম বাংলা ছবিতে পা রাখেন তিনি।

রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে তিনি ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের 'নীল আকাশের নীচে'। এই ছবি ১৯৫৯ সালে মুক্তি পায়। মৃণাল সেন ছাড়াও তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেই নিয়মিত দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেতাকে। দর্শকদের অসংখ্য প্রশংসাও পেয়েছেন তাঁর অভিনয়ের জন্য। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications