ফের বিতর্কে জুগ জুগ জিও, মুক্তির আগে এল আদালতে প্রদর্শনের নির্দেশ
ফের বিতর্কে জুগ জুগ জিও, মুক্তির আগে এল আদালতে প্রদর্শনের নির্দেশ
মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত আসন্ন বলিউড ফিল্ম জুগ জুগ জিও। প্রথমেই এই ছবির প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে ছবির গল্প নকল করতে গান চুরির অভিযোগ উঠেছে। এরই মধ্যে ছবিটি রয়েছে বিতর্কের শিরোনামে। আর তারই উপর বিষফোঁড়া আইনি জটলতা। কারণ সম্প্রতি রাঁচির সিভিল কোর্ট ছবিটির কপিরাইট মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। রাঁচি সিভিল কোর্টের বাণিজ্যিক আদালতের নির্দেশ অনুসারে, জুগ জুগ জিও ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার আগে আদালতের সামনে প্রদর্শিত করার নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছে নির্মাতাদের কাছে, আর যা নিয়ে ফের ছড়াল চাঞ্চল্য।

'জুগজগ জিয়ো'-এর বিরুদ্ধে রাঁচি-ভিত্তিক লেখকের স্ক্রিপ্ট নকল করার অভিযোগ উঠেছে। বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর এবং নীতু কাপুর অভিনীত ছবিটি ইউটিউবে ট্রেলার নামার আগে থেকেই আইনি ঝামেলায় পড়েছে। লেখক বিশাল সিং দাবি করে জানান, যে তিনি গল্পের কিছু অংশ ধর্ম প্রোডাকশনকে মেল করেছিলেন এবং তারা তার তথ্য ছাড়াই ছবিটি তৈরি করেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় একই স্ক্রিনশট শেয়ার করেছেন এবং ১.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
বরুণ ধাওয়ান ও কিয়ারা আদবানি অভিনীত আসন্ন সিনেমা 'যুগ যুগ জিও’। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক রাজ মেহতা। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারা জুটিকে। রুপোলি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প বলবে এই ছবি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুরকেও।
এই ঘটনার আগেও নির্মাতারা 'নাচ পাঞ্জাবন' গানটি বাদ দেওয়ার পরেই, একজন পাকিস্তানি গায়ক আবরার উল হক চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিরুদ্ধে তার গান চুরি করার অভিযোগ করেছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন তিনি।
এই ঘটনার পর আবরার উল হক একটি টুইট করে জানান, আমি আমার 'নাচ পাঞ্জাবন' গানটি কোনোও ভারতীয় সিনেমার কাছে বিক্রি করিনি। তাছাড়াও তিনি জানান, 'নাচ পাঞ্জাবন' গানটি কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। কেউ যদি দাবি করে, তাহলে চুক্তিটি উপস্থাপন করুন। আমি আইনি ব্যবস্থা নেব #NachPunjaban।"












Click it and Unblock the Notifications