রবিবারই বরুণ ধাওয়ান ও নাতাশার রাজকীয় বিয়ের আসর বসছে আলিবাগে
রবিবারই বরুণ ধাওয়ান ও নাতাশার রাজকীয় বিয়ের আসর বসছে আলিবাগে
খবর আগে থেকেই ছিল তবে এবার নিশ্চিতভাবে জানা গেল রবিবার অর্থাৎ ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বরুণ ধাওয়ান। অভিনেতা অনিল ধাওয়ান তথা বরুণের কাকা নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর ভাইপো বরুণ দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে এ মাসের ২৪ তারিখেই বিয়ে সেরে ফেলছেন।

জানা গিয়েছে, বরুণ এবং নাতাশা আলিবাগে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে শাহরুখ খান, করণ জোহর ও সলমন খান সহ বিয়েতে অতিথি সংখ্যা থাকবে মাত্র ৫০ জন। অনিল ধাওয়ান বলেন, 'আমার ভাইপো বরুণ ২৪ জানুয়ারি বিয়ে করছে। আমি সেদিকেই তাকিয়ে রয়েছি।’ তিনিও এই বিয়েতে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। যদিও চলতি মাসের গোড়ার দিকেই বরুণের বিয়ের গুজব একেবারেই নস্যাৎ করে দিয়েছিলেন তিনি। অনিল ধাওয়ান বলেছিলেন, 'দারুণ, আমি খুব অবাক। বরুণ–নাতাশা বিয়ে করছে এই মাসে, আর আমরা কিছুই জানি না? ওরা কি আমাদের শেষ মুহূর্তে আমন্ত্রণ জানাবে? এতটা গোপনীয়তা রাখা হচ্ছে বিয়েতে।’
আলিবাগের এক বিলাসবহুল বিচ রিসর্টে বসবে বিয়ের আসর। আগে শোনা গিয়েছিল পাঁচদিন ধরে চলবে বরুন ও নাতাশার রাজকীয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান। তবে সম্প্রতি জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে একদিনেই বিয়েটা মিটিয়ে ফেলতে চাইছেন ধাওয়ানরা। পরিচালক ডেভিড ধাওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। উপরন্তু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এমন অবস্থায় গ্র্যান্ড রিসেপশন করে বাবার স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চান না বরুণ। তবে রিসেপশন যে নেহাত সাদামাটা ভাবে হতে চলেছে তা একেবারেই নয়।
প্রসঙ্গত, বরুণ এবং নাতাশা একে–অপরকে ষষ্ঠ শ্রেণী থেকে চেনেন। কিন্তু তাঁরা ডেট করতে শুরু করেন কয়েক বছর আগেই। করিনা কাপুর খানের চ্যাট শোতে এসে বরুণ জানিয়েছিলেন যে নাতাশাকে স্কুলে প্রথমবার দেখেই তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। যদিও বরুণের প্রেমের প্রস্তাবে বহুবার না করে দিয়েছিলেন নাতাশা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications