অবশেষে বড়পর্দায় কামব্যাক শাহরুখ খানের, প্রকাশ্যে ‘‌পাঠান’‌ টিজার, কবে মুক্তি পাবে দেখে নিন

অবশেষে বড়পর্দায় কামব্যাক শাহরুখ খানের, প্রকাশ্যে ‘‌পাঠান’‌ টিজার, কবে মুক্তি পাবে দেখে নিন

একইদিনে দু’‌টি সুখবর। একদিকে এনসিবির বিশেষ তদন্তকারী দল আরিয়ান খানকে বৃহত্তর মাদক ষড়যন্ত্র যুক্ত নয় বলে ক্লিনচিট দিল তো অন্যদিকে আরিয়ানের বাবা তথা বলিউড সুপারস্টার শাহরুখ খান '‌পাঠান’‌ সিনেমার টিজার নিয়ে কামব্যাক করলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বহু প্রতীক্ষার পর বুধবার শাহরুখ খান তাঁর '‌পাঠান’‌ সিনেমার টিজার প্রকাশ্যে আনলেন। এই টিজারে দেখা গিয়েছে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকে, যাঁরা এই সিনেমারই অংশ। তবে সুপারস্টার কিং খানও রয়েছেন এই টিজারে, যদিও তাঁর মুখ দেখা যায়নি, শোনা গিয়েছে তাঁর পাগল করা গলার আওয়াজ।

পাঠান সিনেমার মুক্তির দিন

পাঠান সিনেমার মুক্তির দিন

এই টিজারের মাধ্যমে এসআরকে এই সিনেমার মুক্তির দিনও ঘোষণা করেছেন যা ২০২৩ সালের ২৫ জানুয়ারি। অর্থাৎ শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে হলে অপেক্ষা করতে হবে বেশ কিছু মাসের। মহামারির আগে থেকেই বক্সঅফিস অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে শাহরুখ, দীপিকা ও জন আব্রাহামের এই '‌পাঠান'‌ ছবির জন্য। প্রসঙ্গত, যশ চোপড়ার '‌জিরো'‌র পর শাহরুখকে আর বড় পর্দায় দেখা যায়নি, তাই কিং খানের কাছেও এটি তাঁর কামব্যাক করার হাতিয়ার বলা চলে।

টিজারে কী দেখানো হয়েছে

টিজারে দেখা গিয়েছে জন আব্রাহাম দাঁড়িয়ে রয়েছেন পাহাড়-পর্বতের সামনে, যেটা দেখে হেলিপ্যাড মনে হচ্ছে, তিনি শাহরুখের পাঠানের সঙ্গে দর্শকদের পরিচয় করাচ্ছেন। ক্যামেরা ঘুরতেই জন এক ব্যক্তির সম্পর্কে বলেন, তিনি বলেন, '‌আমাদের দেশে, আমাদের ধর্ম বা জাতির মাধ্যমে আমাদের নাম মনে রাখা হয়, কিন্তু তাঁর কাছে এর কোনওটাই ছিল না।'‌ এরপরই পর্দায় আসেন দীপিকা পাড়ুকোন, যাঁকে যুদ্ধের কোনও জায়গায় দেখা যাচ্ছে, জালের ওপাশ থেকে দীপিকা বলেন, '‌এমনকী তাঁর নাম রাখার মতো কেউ ছিল না এবং তাঁর কাছে একমাত্র একটাই জিনিস ছিল তা হল দেশ-ভারত।'‌ এরপরই প্রেক্ষাপটে এসআরকে-এর আগমন ঘটে, শাহরুখ বলেন, '‌তাই সে ভারতকেই তাঁর ধর্ম বলে গ্রহণ করেন এবং দেশকে রক্ষা করা তাঁর কতর্ব্য বলে মনে করেন। আর যাঁদের নাম হয় না, তাঁরা দেশের নাম দিয়েই পরিচিত হয়। আর এই নাম কেন হল, কীভাবে হল এইসব জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা শীঘ্রই পাঠানের সঙ্গে দেখা করব।'‌

শাহরুখ খানের ক্যাপশন

শাহরুখ খানের ক্যাপশন

ক্যাপশনে শাহরুখ লিখেছেন, '‌আমি জানি খুব দেরি হয়ে গিয়েছে.‌.‌.‌কিন্তু এই তারিখটি মনে রাখবেন.‌.‌.‌পাঠান সময় শুরু হয়ে গিয়েছে.‌.‌.‌সিনেমাহলে পাঠান আসছে ২৫ জানুয়ারি ২০২৩ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তি উদযাপন করুন পাঠানের সঙ্গে।'‌ অন্যদিকে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে রোমাঞ্চে ভরপুর চর-ভিত্তিক এই সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে এনেছে। এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

ইন্টারনেটে উচ্ছাস চোখে পড়ার মতো

ইন্টারনেটে উচ্ছাস চোখে পড়ার মতো

পাঠান-এর টিজার প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছাস চোখে পড়ার মতো। শাহরুখ-ভক্তরা বহুদিন ধরে তাঁকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করে ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান গতে চলেছে। পাঠান-এর টিজার ইন্টারনেটের সব রেকর্ড ভেঙে দিয়েছে। '‌জিরো'‌ সিনেমার পর বহুদিনের অপেক্ষা কাটিয়ে শাহরুখ ফিরছেন বড়পর্দায়। ভক্তদের শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+