(ছবি) আলোর উৎসবে ঝলমলে তারকারা: দীপাবলী পার্টির অন্দরের ছবি!

হোলি হোক বা ঈদ, দীপাবলী হোক বা বড়দিন বলিউডের শানদার পার্টির জুড়ি মেলা ভার। অনেকেই ভাবেন যদি পৌঁছে যেতে পারতেন এই সমস্ত গ্রেড এ পার্টির একেবারে অন্দরে। দেখে নিতে পারতেন তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট বা কাণ্ডকারখানা। যদি অনুভব করতে পারতেন ঠিক কী হয় এমন ধারার পার্টিতে! [(ছবি) ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা]

কিন্তু সে তো আর সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আর তাই জন্যই তাদের কৌতুহল ও উৎসাহ মেটাতে আমরা নিয়ে এসেছি ২০১৫ সালের বলিউডি দীপাবলির পার্টির অন্দরের কিছু ছবি, কিছু মুহূর্ত। [(ছবি) খুব কম বয়সে মারা গিয়েছেন এই খ্যাতনামা বলিউড নায়িকারা]

হৃতিকের সেলফি থেকে শাহরুখের মজার অঙ্গভঙ্গি, করিনার অসামান্য সুন্দর লহেঙ্গা থেকে জ্যাকলিন আথিয়ার মিষ্টি মুহূর্ত সব দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে। [(ছবি) হেট স্টোরি ৩ : একি কাণ্ড করেছেন ডেইসি শাহ ও জারিন খান?]

সেলফি

সেলফি

দীপাবলি পার্টিতে একাবের মজার মুডে অভিনেতা হৃতিক রোশন। ক্রাইম পার্টনার অভিনেত্রী আলিয়া ভট ও পরিচালক-অভিনেতা করণ জোহরকে নিয়ে সেলফি তুলছেন হৃতিক।

কিং খানের মুখভঙ্গি

কিং খানের মুখভঙ্গি

অভিষেক বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার সময় শাহরুখ খানের মুখভঙ্গি দেখার মতো।

একগুচ্ছ সেলফি

একগুচ্ছ সেলফি

একদিকে উমঙ্গ কাপুরের সঙ্গে অ্যাশের সেলফি। তো অন্যদিকে দুই সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই ও প্রীতি জিনটার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত বরুণ ধাওয়ান। এর পরেই তিনজনের সঙ্গে যোগ দিলেন কিং খানও।

ভাজ্জি-গীতার বাড়িতে

ভাজ্জি-গীতার বাড়িতে

সদ্য বিবাহিত হরভজন সিং ও গীতা বসরার বিয়ের পর প্রথম দীপাবলি ছিল এটি। বাড়িতে আলো দিয়ে সাজানো. রঙ্গোলিতে মেতেছেন দুজনে। লাল লেহেঙ্গায় একেবারে নতুন বউ লাগছে গীতাকে।

আথিয়া-জ্যাকলিনের পাগলামো

আথিয়া-জ্যাকলিনের পাগলামো

বচ্চন পরিবারের দীপাবলী পার্টিতে জ্যাকলিন ও আথিয়ার ব্রোম্যান্স দারুণ জমেছিল। এই সেলফিতে তা স্পষ্ট নয় কি?

আকি ও মিসেস ফানিবোনস

আকি ও মিসেস ফানিবোনস

অভিষের বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে মিষ্টি খেতে ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। অভিষেকের পাশাপাশি আসিন ও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে সেলফিতে আকি। অন্যদিকে করিশ্মা কাপুর এবং মণীশ মলহোত্রার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত মিসেস ফানিবোনস টুইঙ্গল খান্না।

হৃতিক-রণবীরের দোস্তি

হৃতিক-রণবীরের দোস্তি

এদিন পুরোদমে সেলফি মেজাজে ছিলেন হৃতিক রোশন। আলিয়া-করণের পর সেলফি নিলেন রণবীর সিংয়ের সঙ্গে।

পারফেক্ট বউমা

পারফেক্ট বউমা

হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু দীপাবলি পরিবারের সঙ্গে কাটাবেন ঠিক করেছিলেন ঐশ্বর্য। করলেনও তাই। কীর্তি শ্যানন ও সোফি চৌধুরির পাশাপাশি অন্যান্য অতিথিদের সঙ্গেও ছবি তুলতে ব্যস্ত বচ্চন পুত্রবধূ।

অদিতি রাও হায়দারি

অদিতি রাও হায়দারি

বচ্চন পরিবারের দীপাবলী পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। অফ হোয়াইট ও সোনালি রংয়ের পোশাকে একেবারে ট্র্যাডিশনাল অদিতি।

করিনা কাপুর

করিনা কাপুর

বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেত্রী করিনা কাপুরের এই গাঢ় নীল রংয়ের লহেঙ্গা চোলি দীপাবলি ধামাকার অন্যতম সেরা পোশাক।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

গহনার তামঝাম নেই। হাল্কা সবুজ সোনালি শাড়িতে অনবদ্য দেখাচ্ছিল কঙ্গনাকে।

সইফিনার বিভিন্ন মুহূর্ত

সইফিনার বিভিন্ন মুহূর্ত

সইফ আলি খান ও করিনা কাপুরের রোমান্টিক চুম্বন, মালাইকা ও অমৃতার সঙ্গে করিনার পোজ সবই ধরা পড়েছে ছবিতে।

সোনাক্ষী

সোনাক্ষী

কালো পোশাকে সোনাক্ষীকে মানিয়েছিল দারুণ। তখন সবে পার্টিতে ঢুকছেন অভিনেত্রী।

বাবার সঙ্গে অ্যাশ

বাবার সঙ্গে অ্যাশ

বাবা কৃষ্ণরাজ রাইয়ের সঙ্গে ঐশ্বর্য রাই।

মণীষ-শিল্পা-ঐশ্বর্য

মণীষ-শিল্পা-ঐশ্বর্য

অতিথি তথা প্রাণের বন্ধু মণীষ মলহোত্রা এবং অভিনেত্রী শিল্প শেঠীর সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন।

বরুণ-দীপিকা

বরুণ-দীপিকা

বরুণ ধাওয়ানের সঙ্গে দীপিকা পাডুকোন। দীপিকা অনুষ্ঠানে এসেছিলেন বয়ফ্রেন্ড রণবীরের সঙ্গে।

রণবীর-রবিনা

রণবীর-রবিনা

রণবীর রবিনার পাউট সেলফিটি অনবদ্য ছিল।

গ্রুফি

গ্রুফি

ছবিতে বাঁদিক থেকে রয়েছেন, কুণাল কোহলি, রণবীর সিং, মিকা, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান, দীপিকা পাডুকোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+