Sushant Singh Rajput: চারমাস নাকি নিজেকে ঘরবন্দি রেখেছিলেন সুশান্ত! পড়ুন এক অজানা কাহিনী
Sushant Singh Rajput Unknown Facts: ২০২০ সালের ১৪ জুন সকালটা সব কিছু বদলে দিয়েছিল! যদিও কেটে গিয়েছে তিনটে বছর! কিন্তু সুশান্ত সিং মৃত্যু রহস্য এখনও কাটেনি। এখনও তাঁকে ঘিরে একাধিক (sushant singh rajput death anniversary) জল্পনা। নিছকই আত্মহত্যা নাকি অভিনেতার মৃত্যু নিয়ে রয়েছে বড় কারণ তা স্পষ্ট নয়। কিন্তু সুশান্তির স্মৃতি আজও মুছে যায়নি।
বিশেষ করে 'কাই পো চে', 'ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ব্যোমকেশ বক্সী'র মতো ছবি যতবারই ভেসে ওঠে সব স্মৃতি যেন টাটকা হয়ে ওঠে। কিন্তু জানেন কি এই ঘটনার আগে সুশান্ত সিং ( Sushant Singh Rajput) একবার চার মাস ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল। যদিও এই ঘটনার সঙ্গে আত্মহত্যার কোনও যোগ নেই। কিন্তু কেন এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা?

সুশান্ত সিং রাজপুত সেই বলিউড তারকাদের মধ্যে একজন যারা খুব অল্প বয়সে অনেক সত্যি বুঝে গিয়েছিলেন! একাধিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। যদিও দীর্ঘ কর্মজীবনে একাধিক সুপারহিট সিনেমা তাঁর অনুগামীদের দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (( Sushant Singh Rajput)।
সবথেকে বড় ব্যাপার সুশান্ত নিজেকে নিয়ে বিভিন্ন পরীক্ষা করতেন। বিশেষ করে যে চরিত্রে অবিনয় করবেন সে বিষয়টিকে নিয়ে চর্চা করতেন। এমনকি করতেন শরীর চর্চাও। আর তা করতে চরম পর্যায়ে পৌঁছতেন সুশান্ত। 'কাই পো চে' দিয়ে বলিউডে কাজ শুরু হয় সুশান্ত সিং রাজপুতের। প্রথম ছবিতেই সাফল্য এনে দেয় তাঁকে। যদিও বলিউডের সংক্ষিপ্ত কেরিয়ারে সুশান্ত একাধিক চরিত্রে অভিনয় করেন।
এমনকি 'ব্যোমকেশ বক্সী'র মতো ছবিতেও কাজ করেছেন। যেখানে গোয়েন্দার ভূমিকাতে দেখা গিয়েছে। আর তাও বেশ নজর কাড়ে। তবে এই ছবিতে অভিনয় করতে কঠিন পরিশ্রম করেছিলেন সুশান্ত। আর তা এক ইন্টারভিউতে স্বীকার করে নেন।

বিশেষ করে গোয়েন্দার সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে পোশাক থেকে ওজন সবেতেই বদল আনতে হয়েছিল। ৪০ দশকের একটা লুক আনতে বেশ কঠিন পরিশ্রম করতে হয়েছে। আর তা সাক্ষাৎকারে জানিয়েছিলেন সুশান্ত। এমনকি গোয়েন্দা চরিত্রে একেবারে নিজেকে ফিট করতে চারমাস কারোর সঙ্গে কথা বলেননি তিনি। এমনকি নিজেকে একটি ঘরে বন্ধও নাকি করে রেখেছিলেন অভিনেতা। এমনটাই শোনা যায়।
শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দা অর্থাৎ সিরিয়াল থেকে শুরু হয় সুশান্ত সিং রাজপুতের কর্মজীবন। সেখানেও জাদু দেখান তিনি। একতা কাপুরের টিভি শো 'পবিত্র রিস্তা'তে অভিনয় করেছিলেন। তবে সুশান্তের অভিনয় অল্পদিনেই নজরে চলে আসে। আর সেটাই কেরিয়ার গ্রাফকে উপরে তুলে আনে।












Click it and Unblock the Notifications