Byomkesh O Durgo Rahasya: দুর্গের রহস্য ভেদে ব্যোমকেশ, ট্রেলার লঞ্চে কোন অসাধ্য সাধন করলেন দেব?
Byomkesh O Durgo Rahasya: বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর ট্রেলার। আর ট্রেলার লঞ্চের ইভেন্টেই কার্যত অসাধ্য সাধন করলেন দেব। ব্যোমকেশের হাত ধরেই মিলে গেল টলিউডের যুযুধান দুই শিবির।
এদিন অনুষ্ঠানে দেবের পাশেই দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে এবার বড় পর্দায় দেবকে দেখা যাবে, এই খবরে সমলোচনার সুর শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের মুখে। কিন্তু বৃহস্পতিবার সেই ছবির ট্রেলার লঞ্চে শুধু যে দেবের হাতই ধরলেন তা নয়, তাঁর প্রশংসায় গলাও ফাটালেন।

এদিন ট্রেলার লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন আরও এক ব্যোমকেশ ও সত্যবতী জুটি। আসলে এবার পুজোয় ওটিটিতে একই গল্প নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় এন্ড টিম. আর সেখানে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। আর সত্যবতীর চরিত্রে থাকছেন সোহিনী। ছিলেন এই অনুষ্ঠানে।
এদিন কার্যত তারকা খচিত ছিল ব্যোমকেশের আগামী ছবির ট্রেলার লঞ্চ পার্টি। শরদিন্দু বন্দ্যোপাধ্যয়াের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়'কে বড় পর্দায় নিয়ে আসছেন দেব। প্রথমবার ব্য়োমকেশের চরিত্রে টলিউড সুপারস্টার। উল্লেখ্য, এর আগে একাধিক অভিনেতা শরদিন্দু বন্দ্যোপাধ্যয়াের অনন্য সত্যান্বেষীর চরিত্রে অভিনয় করলেও এবার সেই ভূমিকায় অবতীর্ন হচ্ছেন খোদ সুপারস্টার দেব।
ইতিমধ্যেই ছবির প্রথম ঝলকে দেবের লুক নিয়েও উঠেছে ঝড়। বড় অংশের দর্শক বেশ প্রশংসা করলেও অনেকে আবার সমালোচনা করতেও ছাড়েননি। মূলত দুর্গের ভিতর লুকিয়ে রহস্য়ের ঘনঘটা, সাপের কামড়ে হরিপ্রিয়ার মৃত্যু আর গুপ্তধনের লোভ, শেষ পর্যন্ত কি রহস্য ভেদ করতে পারবে ব্যোমকেশ?
এই গল্প নিয়েই এবার বড় পর্দায় আসছে ব্যোমকেশ বক্সী। সিনেমায় ব্যোমকেশ পত্নী সত্যবতীর চরিত্রে দেখা যেতে চলেছে রুক্মিণী মৈত্রকে। আর ব্যোমকেশের হরিহর আত্মা অজিতের চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য।বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্য়োমকেশ ও দুর্গ রহস্য' মুক্তি পেতে চলেছে ১১ অগস্ট। এবার ব্যোমকেশ চরিত্রে দর্শকদের কতটা মন জয় করতে পারেন দেব, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications