Tollywood: এবার টেলিপাড়ায় থ্রেট কালচারের অভিযোগ, হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা নিয়ে সরব হলেন সুদীপ্তা
টলিপাড়াতেও যে থ্রেট কালচারের রমরমা রয়েছে তা একের পর এক অভিনেতারাই মুখ খুলতে শুরু করেছিলেন। শনিবার রাতে সেই ঘটনা আরও প্রকট হয়েছে এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার ঘটনায়। লাগাতার কাজ চেয়েও কাজ না পেয়ে গতকাল রাতে টলিপাড়ার এক হেয়ারড্রেসার আত্মহত্যার চেষ্টা করেন।
গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাকাবলে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এর শেষ দেখে ছাড়ব। কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা।

আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন। একাধিকবার চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে পথে পা মিলিয়েছিলেন তিনি। থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী। টলিপাড়াতেও কর্মক্ষেত্রে অভিনেত্রীদের হেনস্থার মুখে পড়তে হয় তা নিয়ে সরব হয়েছিলেন তিনি।
সুইসাইড নোট লিখেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন হেয়ারড্রেসার তরুণী। ইতিমধ্যেউ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। থ্রেট কালচার যে সমাজের সবক্ষেত্রে ঢুকে গিয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সুদীপ্তা ফেসবুক পোস্টে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে চ্যালেঞ্জ জানিয়েছেন এর শেষ দেখে তিনি ছাড়বেন।
প্রসঙ্গত উল্লেখ্য টলিপাড়ায় অভিনেত্রীদের উপরে যৌন হেনস্থা রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন আগে সেই কমিটিতে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। তারপরেই তাঁকে সাসপেন্ড করা হয় এডিটরস গিল্ড থেকে। অরিন্দম শীলের বিরুদ্ধে পদক্ষেপের পরে একাধিক টলি অভিনেত্রী বলেছিলেন অবশেষে শাস্তি মিলল। একাধিকবার তাঁরা অরিন্দম শীলের বিরুদ্ধে পদক্ষেপ করায় তাঁরা এক প্রকার সাধুবাদ জানিয়েছিলেন। তাকরপরে আবার এই ঘটনায় টলিপাড়ায় নতুন করে থ্রেট কালচার প্রকাশ্যে এসেছে। তারপরেই গিল্ডের বিরুদ্ধে সরব হয়েছেন টলিপাড়ার কলাকুশলীরা।












Click it and Unblock the Notifications