Tollywood conflict: অনড় দুইপক্ষ, কর্মবিরতি চলবে, জানিয়ে দিলেন টলিপাড়ার পরিচালকরা
কেউ এক ইঞ্চি নড়বে না। নিজ নিজ অবস্থানে অনড় দুই পক্ষই। অতএব সমস্যা যেখানে ছিল সেখানেই রয়ে গেল। ফেডারেশনের পর এবার টলিপাড়ার পরিচালকরাও সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে তাঁরা কর্মবিরতী জারি রাখবেন। অন্যদিকে সন্ধেবেলা ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের সিদ্ধান্ত সঠিক।
ফেডারেশনের সিদ্ধান্ত জানার পর পরিচালকরাও তাঁদের সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে জানিয়েদিয়েছেন। কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী সহ টলিপাড়ার পরিচালকেরা যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে তাঁরা যে কোনও ভাবে কাজ শুরু হবে না। অর্থাৎ কর্মবিরতির সিদ্ধান্তে অনড় অবস্থানের কতা স্পষ্ট করে দিয়েছেন পরিতালকরা।

অর্থাৎ সোমবারের পরে মঙ্গলবারও স্তব্ধ থাকবে স্টুডিওপাড়া। কোনও রকম শ্যুটিং সেখানে হবে না। সিরিয়াল ওয়েব সিরিজের শ্যুটিংও হবে না সেখানে। বিকেলের ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরিচালকদের একাংশ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেকারণেই তাঁদের উপর দোষ চাপানো হচ্ছে।
ফেটারেশনের একটি আইন এবং নিয়ম রয়েছে। সব টেকনিশিয়ানরা সেই নিয়ম মেনেই কাজ করে কিন্তু ডিরেক্টরস গিল্ড সেই নিময় মানেনি বলেই তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশের ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। ডিরেক্টর্স গিল্ড প্রথমে তাঁর উপরে নিষেধাজ্ঞা জারি করে। তাতে সম্মতি জানিয়েছিল ফেডারেশন।
সোমবার সকাল থেকেই স্টুডিও পাড়া স্তব্ধ হয়ে যায়। টেলি সিরিয়াল ওয়েব সিরিজ সব ছবির শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। সোমবার এই নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেন পরিচালকরা। বৈঠকের শেষে সকলেই একটিই কথাই বলেছেন, আলোচনার মাধ্যমে যেন সমস্যা সমাধান করা হয়। কাজ বন্ধ করে কারোর ভাল হবে না। টেকনিশিয়ানদের সংসার চালানোও কঠিন হয়ে পড়বে।
তারপরেই আবার ফেডারেশনের পক্ষ থেকে পরিচালকদের সেই বার্তা খারিজ করে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেন। তাঁরা নিজেদেরক অবস্থানকে সঠিক দাবি করেছিলেন এবং এই নিয়ে ক়ড়া মন্তব্য করেছিলেন তাঁরা। তারপরেই অভিযোহ পাল্টা অভিযোগে সরগরম হটেছে টলিপাড়া। কিন্তু সমাধান সূত্র কিছুই বেরোয়নি।












Click it and Unblock the Notifications